চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ জুন থেকে আবার বাড়ছে গ্যাসের দাম

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৩:৩৩ অপরাহ্ণ ৩০, মে ২০১৭
আদালত
A A
গ্যাসের দাম

১ জুন থেকে দ্বিতীয় ধাপে গ্যাসের মূল্যবৃদ্ধির ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ আগামি সোমবার পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত। এর ফলে ১ জুন থেকে দ্বিতীয় ধাপে আপাতত গ্যাসের মূল্যবৃদ্ধিতে কোন বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এনার্জি রেগুলেটরি কমিশনের করা লিভ টু আপিলের প্রাথমিক শুনানি নিয়ে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার এই আদেশ দেন।

আদালতে এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজকের আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, আপাতত ১ জুন থেকে দ্বিতীয় ধাপে গ্যাসের মূল্যবৃদ্ধিতে কোন বাধা নেই।

Banglabid

গ্যাসের দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ গত ২৮ ফেব্রুয়ারি আদেশ দেন।

ভোক্তা সংগঠন ক্যাবের পক্ষে প্রকৌশলী মোবাশ্বের হোসেন ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদনটি করেন। ওই আবেদনে গ্যাসের দাম বাড়ানো সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতার উপর স্থগিতাদেশ চাওয়া হয়।

গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গৃহস্থালিতে ও গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের দাম দুই ধাপে ২২ দশমিক ৭ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়।

Reneta

গণবিজ্ঞপ্তির মাধ্যমে দুই ধাপে (প্রথম ধাপ ১ মার্চ ও দ্বিতীয় ধাপ ১ জুন) গ্যাসের মূল্য বৃদ্ধির সে ঘোষণা আসে।

এতে ১ মার্চ থেকে এক চুলা ৭৫০টাকা এবং ১ জুন থেকে ৯০০ টাকা, দুই চুলা ১ মার্চ থেকে ৮০০ এবং ১ জুন থেকে ৯৫০ টাকা করা হয়।

এর পাশাপাশি সিএনজি প্রতি ঘনমিটার ১ মার্চে ৩৮ ও ১ জুনে ৪০টাকা, আর বাণিজ্যিক ইউনিট ১ মার্চে ১৪ দশমিক ২০ ও ১ জুনে ১৭ দশমিক ০৪ টাকা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাসমূল্যবৃদ্ধিহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরাধ্যর বিড়ালে অমিতাভের আপত্তি

পরবর্তী

রঙ ছড়াচ্ছেন রুবেল

পরবর্তী
ফাইল ছবি

রঙ ছড়াচ্ছেন রুবেল

বৈধ কাগজপত্র দেখাতে আরও সময় চেয়েছে আপন জুয়েলার্স

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT