চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭তম জাতীয় ফার্নিচার মেলাতে ‘বহু’র নান্দনিক আসবাবের সমাহার

জাহিদ রহমান জাহিদ রহমান
১২:৪৪ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২২
বাংলাদেশ
A A
ফার্নিচার মেলায় দর্শনার্থীরা বিভিন্ন আসবাব দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে ১৭তম জাতীয় ফার্নিচার মেলার আয়োজন করেছে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি। ৬ অক্টোবর থেকে শুরু হয়েছে এই মেলা। চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

আক্তার ফার্নিচার্স লিমিটেড, নাভানা ফার্নিচার লিমিটেড, পারটেক্স ফার্নিচার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, বহু বাংলাদেশ লিমিটেডসহ মোট আঠারোটি আসবাব তৈরির প্রতিষ্ঠান এবারের মেলায় অংশগ্রহণ করেছে। প্রতিদিন মেলায় আসবাবপ্রেমীরা যাচ্ছেন নতুন নতুন ডিজাইনের সব আসবাবের খোঁজে। বেডরুম সেট থেকে শুরু করে ক্যাবিনেট, ডিনার ওয়াগন, সু বক্স, রকিং চেয়ার সবই পাওয়া যাচ্ছে এবারের মেলাতে। নানা আসবাবে মেলা যে বর্ণিল ও আনন্দময় হয়ে উঠেছে এতে কোনো সন্দেহ নেই।

১৭তম জাতীয় ফার্ণিচার মেলাতে অংশগ্রহণকারী নতুন রঙে-রুপে ধারণায় আসবাব তৈরির অন্যতম প্রতিষ্ঠান ‘বহু বাংলাদেশ লিমিটেড। এবারের মেলায় এই প্রতিষ্ঠান বৈচিত্র্যময় সব আসবাবের সমাহার ঘটিয়েছে। উল্লেখযোগ্য আসবাবের মধ্যে রয়েছে- বেডরুম সেট, মডার্ন বুক কেস, ডিনার ওয়াগন, মডার্ন কেবিনেট, টল গ্লাস কেস, ডাইনিং টেবিল, মডার্ন ড্রেসার, নেমসেক বেডসাইড টেবিল, সোফা, সু বক্স, রাউন্ড চেয়ার, টাইনি সোফা, রকিং হর্স। এর সাথে আরও অনেক ধরনের আসবাও রয়েছে। ডিজাইন, রঙে ও নির্মাণে ‘বহু বাংলাদেশ লিমিটেড’-এর আসবাবগুলো যে একটু আলাদা তা বলতেই হবে। প্রতিটি আসবাবই বানানো হয়েছে ক্রেতার মনোজগতকে আরও আনন্দময় করার দুঢ় প্রত্যয়ে। ‘বহু বাংলাদেশ লিমিটেড’-এর কনসেপ্ট হলো-‘বহু রঙ্গে রঙিণ হোক জীবন’। একটি আসবাব যেনো ক্রেতার মনকে প্রফুল্ল রাখে, আসবাব যেনো ক্রেতার হ্নদয়কে আনন্দময় করে। মেলায় ‘বহু বাংলাদেশ লিমিটেড’ প্রতিটি পণ্যে ২৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা রেখেছে।

বহু’র ব্যবস্থাপনা পরিচালক আর্কিটেক্ট নাবিলা নওরিন। বয়সে একেবারেই তরুণ। নাবিলা নওরিন বান্ধবী নাহিদ শারমীনকে নিয়ে অনেকটা শখ থেকেই এমন ব্যবসায়ে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন আড়াই বছর হলো। ২০২০ সালের ১৪ ফেব্রæয়ারি বহু আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। সে বছর ফাগুনের প্রথম দিনে গুলশান- তেজগাঁও লিংক রোডে বহু’র প্রথম শাখার উদ্বোধন করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এর ভাইস চেয়ারম্যান হাসনীন মুক্তাদির।

নাবিলা নওরিন জানান শুরুতে কেবলই বাসার বারান্দা, ঘরের কোণ এবং আশেপাশের স্পেসের জন্য তাঁরা বিভিন্ন ধরনের ছোটখাটো আসবার বানানো শুরু করেন। সে সময় মূল উদ্দেশ্য ছিল বৈচিত্র্যময় আসবাব দিয়ে একটি বারান্দা, কর্নার বা অন্যান্য স্পেসকে নান্দনিক এবং আনন্দময় করে তোলা। তাই কাঠ এর সাথে রঙের ব্যবহারকে বেশি গুরুত্ব দিয়ে যাত্রা শুরু করেন। সে যাত্রায় সফলও হন। এবার তাই নিজেদের কাজ আর স্বপ্নের সীমানাকে বেশ বড় করে তুলেছেন। সোফা, ডাইনিং টেবিল, বেডরুম সেট সবই তৈরি করছেন। এখানেও বৈচিত্র্যময় রঙের ব্যবহারকে তাঁরা বড় বেশি গুরুত্ব দিয়েছেন।

নাবিলা নওরিনের মতে প্রতিটি মানুষের জীবন রাঙাতে রঙের গুরুত্ব অপরিসীম। রঙের নান্দনিক ব্যবহার সবাই পছন্দ করেন এবং আমোদিত হন। আর এ কারণেই সকল ধরনের আসবাবে কাঠের রঙের যে গতানুগতিক ব্যবহার ছিল সেটাকে পরিবর্তন করে ফার্নিচার তৈরিতে তারা নতুন এক ধারণার সম্মিলন করেছেন। এই ধারণা আর বিশ্বাস নিয়েই ‘বহু বাংলাদেশ লিমিটেড’কে তাঁরা আরও আসবাবপ্রেমীদের কাছে নিয়ে যেতে চান।

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি আয়োজিত ১৭ তম জাতীয় ফার্নিচার মেলার আয়োজন নিয়ে নাবিলা নওরিন খুবই খুশি। তাঁর মতে এই আয়োজন যেমন অ্যাপ্রিশিয়েট করার মতো তেমনি এটি ব্যাপক উৎসাহব্যাঞ্জকও। এ ধরনের আয়োজন বিভিন্ন দেশে ফার্নিচার রপ্তানির জন্য আরও বড় সুযোগ তৈরি হবে বলেও তিনি মনে করেন। নাবিলা নওরিন জানান এশিয়ার মধ্যে ফার্নিচার রপ্তানিতে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম অনেক বেশি এগিয়ে। বাংলাদেশকেও তাই এগিয়ে যেতে হবে। এতে করে দেশের কাঠশিল্প আরো এগিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।

এই শিল্পকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারও যথেষ্ট ইতিবাচক বলে জানান নাবিলা। বর্তমান সময়ে ফার্নিচার রপ্তানির ক্ষেত্রে বর্তমান সরকার ব্যবসায়ীদের জন্য প্রণোদনা দিচ্ছেন। একই সাথে ফার্নিচার আমদানীর ক্ষেত্রে ট্যাক্স বেশি নিচ্ছেন। তার মতে সরকারের এই ইতিবাচক মনোভাব এই শিল্পের জন্য বড় আর্শীবাদ বয়ে নিয়ে আসবে। তিনি নিজেও আমেরিকাতে আসবাবপণ্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। জানালেন, ‘এ জন্য অনেকগুলো ধাপ পাড়ি দিতে হয়। কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি। আশা করি আমরা দ্রুতই আমাদের তৈরি আসবার আমেরিকাসহ অন্যান্য দেশে পাঠাতে সক্ষম হবো।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ১৭ জন নিহত

পরবর্তী

সেই একই কাহিনী, ধুঁকছে টাইগাররা

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই একই কাহিনী, ধুঁকছে টাইগাররা

নরসিংদী কাঁচপুর হাইওয়ে থানার প্রবেশদ্বার, বাংলাদেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

সর্বশেষ

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বদনজর থেকে বাঁচার দোয়া: ইসলামের আলোকে গুরুত্ব, আমল ও করণীয়

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT