চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ দিনে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ১১৫ কোটি মার্কিন ডলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ১৭, জুন ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
রোলড ডলার নোট ও বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি জুন মাসের প্রথম ১৪ দিনে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ১১৫ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ হাজার ১৪৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি জুন মাসের ১ থেকে ১৪ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১১শ’ ৪৯ মিলিয়ন বা ১১৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

আগের বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৪ কোটি ৪০ লাখ ডলার। এ হিসেবে জুনের অর্ধেক মাসে, আগের বছরের একই সময়ের চেয়ে রেমিট্যান্স প্রবাহ কমেছে প্রায় ৩০ দশমিক ১ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত ঈদ শেষ হবার পরে রেমিট্যান্স প্রবাহ কমে যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের সময় রেমিট্যান্স প্রবাহ বাড়লে পরবর্তী মাসে তা আবার হ্রাস পায়। এটাই স্বাভাবিক প্রবণতা, যা অনেক বছর ধরেই দেখা যাচ্ছে।

সবশেষ মে মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়িছিলেন ২৯৭ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৭ শতাংশ বেশি ছিল।

দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড হয় ২০২৫ সালের মার্চ মাসে। ওই মাসে প্রবাসীরা দেশে পাঠান ৩৩০ কোটি মার্কিন ডলার।

রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধি ও রপ্তানি আয় ইতিবাচক থাকায় বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী ১৫ জুন পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার মোট বা গ্রোস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ বেড়ে হয়েছে ২০ দশমিক ৮৬ বিলিয়ন ডলারে। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এখনো ১৬ বিলিয়নের ঘরে রয়েছে।

ট্যাগ: ডলাররেমিট্যান্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করে ইসরায়েলকে সমর্থন দিল জি-৭ জোট

পরবর্তী

সংসদে ১০০ সংরক্ষিত নারী আসনে একমত বেশিরভাগ দল: আলী রিয়াজ

পরবর্তী
ড. আলী রীয়াজ সংবিধান সংস্কার ও পুনর্লিখনের প্রয়োজনীয়তা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদে ১০০ সংরক্ষিত নারী আসনে একমত বেশিরভাগ দল: আলী রিয়াজ

বাংলাদেশের প্রেস সচিব সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐকমত্য কমিশনের আগামীকালের আলোচনায় অংশ নিবে জামায়াত: প্রেস সচিব

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT