চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ সদস্য নিয়ে বাচসাস এর এডহক কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২২
বিনোদন
A A
দুইজন ব্যক্তি ছবি, বাচসাস এর এডহক কমিটি গঠন অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) বর্তমান  মেয়াদোত্তীর্ন কমিটি বিলুপ্ত করে ১১ সদস্য নিয়ে এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হাবিবুল হুদা পিটু ও সদস্য সচিব কামরুল হাসান দর্পণ। 

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

সোমবার (৭ মার্চ) দুপুরে বাচসাসের সাধারণ সদস্যদের আয়োজনে সেগুনবাগিচাস্থ একটি রেস্টুরেন্টে এক প্রীতিসম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাচসাসের সিনিয়র সদস্য আলিমুজ্জামান। সভা পরিচালনা করেন কামরুল হাসান দর্পণ।

Banglabid

সবার ঐকমত্যের ভিত্তিতে বর্তমান কমিটি (২০১৯-২০২১ মেয়াদে) বিলুপ্তির সিদ্ধান্ত নিয়ে ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক হাবিবুল হুদা পিটু ও সদস্য সচিব কামরুল হাসান দর্পণ। সদস্যরা হলেন মাইনুল হক ভূঁইয়া, ইমরুল শাহেদ, জুলফিকার আলী, দুলাল খান, সুমন পারভেজ, মফিজুর রহমান খান বাবু, আবুল কালাম, আবু হুরায়রা মুরাদ এবং ফারুক মজুমদার।

সভায় বর্তমান কমিটি কর্তৃক (২০১৯-২০২১) সাবেক সভাপতি আবদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান, সাবেক অর্থ সম্পাদক নবীন হোসেন ও সাবেক সহ-সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিমের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তের ব্যাপারে বক্তারা তীব্র আপত্তি ও ক্ষোভ জানান। বাচসাস সদস্য আহমেদ তেপান্তরের প্রস্তাবে সর্বসম্মতিতে তাদের সদস্যপদ পুনর্বহাল করা হয়।

উপস্থিত সদস্যদের জোরালো আবেদনের প্রেক্ষিতে সভায় ২০১৯-২০২১ মেয়াদের মেয়াদ উত্তীর্ণ নির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বাচসাস নীতিমালা পরিপন্থী এবং নির্বাচন নিয়ে কালক্ষেপণ ও আদালতে মামলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বক্তব্য রাখেন।

Reneta

তারা এই মেয়াদউত্তীর্ণ কমিটি ভেঙে নির্বাচনকালীন একটি এডহক কমিটি গঠনের দাবি তোলেন। সভায় উপস্থিত সদস্যরা এই দাবির প্রতি অকুণ্ঠ সমর্থন জানান এবং এডহক কমিটি গঠনের প্রস্তাব দেন। সেই সাথে সদস্যরা ২০১৯-২০২১ মেয়াদের সভাপতি ফাল্গুনী হামিদ-এর সদস্যপদ সাময়িক স্থগিত ও আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হওয়ায় কামরুজ্জামান বাবুর সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত দেন। পাশাপাশি সংগঠনকে আদালতের দোঁরগোড়ায় নেওয়ার কারণে সাধারণ সদস্য জাহিদ হাসানের সদস্যপদও বাতিলের সিদ্ধান্ত দেন।

সভায় বক্তব্য রাখেন বাচসাসের সাবেক সভাপতি রেজানুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বাচসাস সদস্য হাসান হাফিজ, জামাল উদ্দিন জামাল, দুলাল খান, আবুল কালাম, নজরুল ইসলাম, দেওয়ান হাবিবুর রহমান, বাচসাসের সাবেক সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, বাচসাস সদস্য জুলফিকার আলী, বাচসাস সদস্য সৈয়দ মাহমুদ শফিক, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক বাচসাস সদস্য সোহেল হায়দার চৌধুরী, ডিইউজের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বাচসাস সদস্য আবু জাফর সূর্য, ডিইউজের বর্তমান সভাপতি বাচসাস সদস্য কুদ্দুস আফ্রাদ, ডিইউজের বর্তমান সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান প্রমুখ।

সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয়, এডহক কমিটি অন্তর্বর্তীকালীন কমিটি হিসেবে নির্বাচন অনুষ্ঠান ও আদালতে মামলার ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাচসাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাইকোর্টের আদেশ স্থগিত, পরীমণির মামলা চলবে

পরবর্তী

যাদের নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে প্রোটিয়ারা

পরবর্তী
দক্ষ ক্রিকেটাররা বাংলাদেশ দলের জন্য প্রস্তুত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে প্রোটিয়ারা

একটি মেয়ের ছবি, সে বসে আছে অন্ধকার ঘরে, স্কুলে ফেরার আশায়. Channel i News - চ্যানেল আই নিউজ

১ কোটিরও বেশি মেয়ের স্কুলে ফেরা অনিশ্চিত

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT