চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ বছর পর তপুর যাত্রী

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
১০:৪১ পূর্বাহ্ণ ১১, জুন ২০১৭
বিনোদন
A A
ইউটিউবে একক গান প্রকাশের যখন প্রতিযোগিতা চলছে ঠিক তখন সংগীত ও অভিনয়শিল্পী তপু বাজারে আনছেন পুরো একটি অ্যালবাম। তবে সেটা একক নয় তার ব্যান্ড যাত্রীর নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন তিনি। এর মধ্য দিয়ে ১১বছর পর তার দলের নতুন কোনো অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। ঈদ উপলক্ষে প্রকাশ হতে যাওয়া এই অ্যালবামের নাম তার ব্যান্ডের নামেই।

যাত্রী

ইউটিউবে একক গান প্রকাশের যখন প্রতিযোগিতা চলছে সেসময় সংগীতশিল্পী তপু বাজারে আনছেন পুরো একটি অ্যালবাম। তবে সেটা একক নয় তার ব্যান্ড যাত্রীর নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন তিনি। এর মধ্য দিয়ে ১১ বছর পর তার দলের নতুন কোনো অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। ঈদ উপলক্ষে প্রকাশ হতে যাওয়া এই অ্যালবামের নাম তার ব্যান্ডের নামেই। অ্যালবামটি প্রকাশ হবে আগামী ২০ জুন।

চ্যানেল আই অনলাইনকে তপু বলেন, ১১ বছর হয়ে গেল আমার দল যাত্রীর কোনো নতুন অ্যালবাম নেই। গত কয়েকবছর একক অ্যালবাম নিয়ে এতোই ব্যস্ত ছিলাম যে দলের অ্যালবাম নিয়ে চিন্তা করতে পারিনি। নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করছিল। তাই গতবছরই সিদ্ধান্ত নিয়েছিলাম দলের অ্যালবাম করব। তারপর থেকে একনাগারে কাজ করেছি। ইতিমধ্যেই অ্যালবামের সবকাজই শেষ করেছি। এখন অপেক্ষা ২০ জুনের জন্য।

তিনি বলেন, বতর্মান সময়কে ফ্রেমবন্দি করেই গানগুলো তৈরি করা হয়েছে। অ্যালবামে ৭টি গানের কণ্ঠ, কথা, সুর ও সংগীত পরিচালনা করেছি আমি। বাকি একটি গান দ্বৈতভাবে গেয়েছি আনিলার সঙ্গে। গানটি আমার সঙ্গে দ্বৈতভাবে সুর করেছেন সাজিদ সরকার। জি-সিরিজের ব্যানার থেকে  অ্যালবামটি প্রকাশ হবে।

সবাই যেখানে একক গান প্রকাশ করছেন বেশি সেখানে অ্যালবাম প্রকাশ করছেন কেন- এমন প্রশ্নের জবাবে তপু বলেন, কে কী করছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি অ্যালবাম প্রকাশ করছি, এটাই শেষ কথা।

২০০১ সালে অপু ও তার বন্ধুরা মিলে তৈরি করেন যাত্রী নামের ব্যান্ডটি। ‘স্বপ্নচূড়া’ নামের একটি মিক্সড অ্যালবামে প্রথম গান প্রকাশ হয় দলটির। ২০০৬ সালে ‘ডাক’ শিরোনামে দলের প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়। এরপর তপু ব্যান্ডের বাইরে নিজের একক গান নিয়ে ব্যস্ত হয়ে যান। জি সিরিজ থেকে তার চারটি একক অ্যালবাম প্রকাশিত হয়। সেগুলো হলো- ‘বন্ধু ভাবো কি?’ (২০০৮), ‘সে কে?’ (২০১০), ‘আর তোমাকে’ (২০১৩) ও ‘দেখা হবে বলে’ (২০১৫) । পাশাপাশি তপু ও তার ব্যান্ড যাত্রীর আরও অনেক গান প্রকাশিত হয় বিভিন্ন মিশ্র অ্যালবামে।

ছবি: সংগৃহীত

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তপুযাত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিনায় অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

মে ২৫, ২০২৬

টাঙ্গাইলের রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, আহত ৬

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

মে ২৫, ২০২৬

৮৫ বছরেও প্রজন্মের অনুপ্রেরণা বব ডিলান

মে ২৫, ২০২৬

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে’

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT