চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাটট্রিকে এবার ছেলের বাবা মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় বারের মতো বাবা হচ্ছে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গত মাসেই আর্জেন্টাইন অধিনায়কের ঘরের হ্যাটট্রিকের খবর জানান স্ত্রী অ্যান্থনেলা রোকুজ্জো। হ্যাটট্রিকে এবারও ছেলের বাবা হচ্ছেন বার্সা সুপারস্টার।

নিজের ইনস্টাগ্রামে একটি স্বামীর এবং দুই ছেলে থিয়াগো এবং মাতেয়র সঙ্গে একটি একটি ছবি পোস্ট করে রোকুজ্জো তার ক্যাপশনে লিখেছিলেন, ‘পাঁচ জনের পরিবার, সৌভাগ্যশীল।’ তাতেই বোঝা গিয়েছিল তিনি সন্তান সম্ভাবা।

এরপর থেকেই সবাই ধারণা করতে থাকে, মেসি-রোকুজ্জো দম্পতির তৃতীয় সন্তান ছেলে হবে নাকি মেয়ে? তবে নিজেই বিষয়টি প্রকাশ করলেন রোকুজ্জো।

Banglabid

বৃহস্পতিবার পাঁচ বছরে পা দিয়েছে বড় ছেলে থিয়াগো। ছেলের জন্মদিনে একটি টুইট করেন মা রোকুজ্জো। আর তাতেই উঠে আসে বিষয়টি। থিয়াগোর একটি ছবির সঙ্গে রোকুজ্জো লেখেন, ‘হ্যাপি বার্থ ডে থিয়াগো। পাঁচ বছর বয়স। তুমি কত বড় হয়ে গেছ, মাই লাভ। আশা করি তুমি সবসময় সুখে থাকবে।

থিয়াগোর জন্ম ২ নভেম্বর ২০১২তে। আর মাতেও দুনিয়ার আলো দেখেন ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর।

রোকুজ্জোর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে দোলনার উপর দাঁড়ানো থিয়াগো। আর রোকুজ্জো ম্যাসেজটি শেষ করেছেন হ্যাশট্যাগে বড় দু’টি শব্দ লিখে। দুই ছেলেকে রেফার করে তিনি ট্যাগ করেছেন।

Reneta

স্প্যানিশ ওই বড় বাক্যটির ইংরেজি অনুবাদ করলে দাড়ায়, ‘বাবা এবং মা, মাতেও এবং তোমার ছোট ভাইও এই পথে আছে। আমরা সম্ভবত তোমাকে আর ভালবাসতে পারবো না।’

ট্যাগে অন্তোনেলা ব্যবহার করেছেন ‘হারমানিতো’ শব্দটি যার অর্থ ছোট ভাই। আর ‘হারমানিতা’ অর্থ ছোট বোন। অতএব আবারো ছেলের বাবা হচ্ছেন মেসি।

থিয়াগোর জন্মদিনের পার্টিতে মেসির বাড়িতে সপরিবারের হাজির ছিলেন সতীর্থ লুইস সুয়ারেজ। যোগ দিয়েছিলেন জাতীয় দল ও বার্সেলোনায় তার আরেক সতীর্থ হাভিয়ার মাচেরানোও। পরে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে বার্সেলোনা বরপুত্র লিখেছেন, ‘আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ।’

ছেলে জন্মদিনে বাড়িতে হাজির থাকতে অনুশীলনে গোল দেননি মেসি। কোচের কাছ থেকে অবশ্য ছুটি নিয়েছিলেন তিনি।

ছেলের জন্মদিনের উৎসব থেকেই আবার মাঠে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন মেসি-সুয়ারেজরা।চ্যাম্পিয়ন্স লিগে দুদিন আগেই বার্সেলোনার জয়ের পথে কাঁটা ছড়িয়ে দিয়েছিল গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। শনিবার লা লিগার ম্যাচে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ সেভিয়া। যাদের বিরুদ্ধে দুর্ধর্ষ রেকর্ড বার্সেলোনার। ক্যাম্প ন্যুতে শেষ ছয়টা ম্যাচেই সেভিয়ার বিরুদ্ধে জিতেছেন মেসিরা। শেষ পাঁচ সাক্ষাতের চারটিতেই ম্যাচ পিছু গড়ে ৩.৫ গোল করেছেন সুয়ারেজদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্থনেলা রোকুজ্জোলিওনেল মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এয়ারপোর্ট রোডে সৌন্দর্যবর্ধনের নামে আবার কাটা হচ্ছে শতাধিক বৃক্ষ

পরবর্তী

অতীত কেন একটা ভিনদেশ?

পরবর্তী
নির্মল মুখার্জি, একজন তরুণ সাংবাদিক, চ্যানেল আই অনলাইনের জন্য ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

অতীত কেন একটা ভিনদেশ?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিজোরামে বাংলাদেশ-ভারত যৌথ রণ-প্রশিক্ষণ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT