চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাটট্রিকের আগে সামির কানে যা বলেছিলেন ধোনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ২৩, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জিততে শেষ ৪ বলে করতে হবে ১২ রান। ওভারের প্রথম বলে মোহাম্মদ নবি চার মারায় সুবিধাজনক অবস্থানে আফগানিস্তান। আর বিশ্বকাপের সবচেয়ে তলানির দলের কাছে হারতে হবে, এমন ভাবনায় কাবু ভার‍ত! শেষ পর্যন্ত হারতে হয়নি কোহলিদের। শনিবার তিন বলের ম্যাজিকে ম্যাচটা আফগানদের মুখ থেকে কেড়ে নেন মোহাম্মদ সামি। বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় ভারতীয় হিসেবে তুলে নেন হ্যাটট্রিক।

প্রথম ভারতীয় হিসেবে ১৯৮৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন অলরাউন্ডার চেতন শর্মা। তার ওই হ্যাটট্রিক আবার স্মরণীয়-বরণীয় হয়ে আছে আরেক কারণে। বিশ্বকাপের ইতিহাসেরই প্রথম হ্যাটট্রিক ছিল সেটি!

সাউদাম্পটনে ৫০তম ওভারের তৃতীয় বলে নবিকে লংঅনে হার্দিক পান্ডিয়ার ক্যাচ বানিয়ে ম্যাচটা হাতে পুরে নিতে শুরু করেন সামি। ৩ বলে ১২ রান লাগলেও স্বীকৃত কোনো ব্যাটসম্যান না থাকায় আফগানদের জয়ের সম্ভাবনা তখন পয়েন্ট টেবিলে অবস্থানের মতোই তলানিতে। তার উপর ঠিক পরের বলে আফতাব আলম মাপা ইয়র্কারে বোল্ড হয়ে ফিরে গেলে সামির সামনে হ্যাটট্রিকের হাতছানি।

হ্যাটট্রিক পাবেন কিনা সে বিষয়ে আত্মবিশ্বাস ছিল না সামির। তাকে সাহস যোগাতে তাই এগিয়ে আসতে হয় সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনিকে। কাজও হয়েছে ধোনি টোটটকায়! তা সামিকে কী বলেছিলেন ধোনি? শোনা যাক ভারতীয় পেসারের মুখেই।

‘তিনি বললেন, বিশ্বকাপে হ্যাটট্রিক খুবই দুষ্কর ব্যাপার। যাও গিয়ে খালি একটা ইয়র্কার করো। এটাই তোমার সুযোগ। আর আমি তাই করলাম!’ ম্যাচ শেষে ধোনির দেয়া উপদেশের কথাগুলো এভাবেই বলে দেন সামি।

ধোনির পরামর্শ মেনেই নতুন ব্যাটসম্যান মুজিব-উর রহমানকে ইয়র্কার করেন ডানহাতি পেসার। তাতেই ইতিহাস। বিশ্বকাপে দ্বিতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিক, সবমিলিয়ে নবম বোলার ও দশম হ্যাটট্রিক।

হ্যাটট্রিক পাওয়ার পেছনে ধোনির পাশাপাশি জাসপ্রীত বুমরাহর অবদান থাকার কথাও বলেছেন সামি। আগের ওভারে মাত্র ৫ রান দেয়ায় পরের ওভারে কাজটা সহজ হয়েছে বলে মনে করছেন তিনি, ‘শেষের আগে বুমরাহর ওভারটা দারুণ ছিল। আমি জানতাম আমাদের বুমরাহ আছে।’

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯ভারতমোহাম্মদ সামি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিশোর-যুবাদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবাকেন্দ্র প্রতিষ্ঠার তাগিদ

পরবর্তী

১৫ আগস্ট পর্যন্ত ওমরাহ ভিসা বন্ধ

পরবর্তী

১৫ আগস্ট পর্যন্ত ওমরাহ ভিসা বন্ধ

পাকিস্তান-চীন হয়ে ভারত প্রবেশে ভিসা লাগবে নেপালিদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT