চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াটসঅ্যাপে ডেটা খরচ কমাবেন যেভাবে

শাহাদাত হোসেন শাহাদাত হোসেন
১২:৪৩ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৮
টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A
হোয়াটসঅ্যাপে অর্থ লেনদেন

ফেসবুকের মালিকানায় থাকা ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ জনপ্রিয়তার দিক থেকে বর্তমানে শীর্ষে রয়েছে। বাংলাদেশেও অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা অনেক। তবে অ্যাপটিতে বাড়তি ডেটা খরচ নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে।

সাধারণত বার্তা আদান প্রদানের ক্ষেত্রে ডেটা খরচ খুব বেশি না হলেও শেয়ার করা ছবি বা ভিডিও দেখার জন্য ডেটা খরচ হয় অনেক বেশি। স্মার্টফোনে ডেটা প্যাকেজ ব্যবহার করেন, এমন ব্যবহারকারীদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের এ বাড়তি ডেটা খরচের বিষয়টি বিরক্তিকর মনে হতে পারে।

তবে এ সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপে একটি আলাদা ফিচার রয়েছে যার মাধ্যমে ডেটা ব্যবহারের বিষয়টি নিয়ন্ত্রণ করা সম্ভব। এখান থেকেই ঠিক করে দেওয়া যাবে ঠিক কী পরিমাণ ডেটা অ্যাপটি ব্যবহার করতে পারবে। এছাড়া ছবি বা ভিডিও ওয়াইফাই সংযোগে ডাউনলোড করবে নাকি মোবাইল ইন্টারনেটে সংযুক্ত থাকলেও করবে তাও এখান থেকে নির্ধারণ করে দেওয়া যাবে।

Banglabid

হোয়াটসঅ্যাপ

এজন্য প্রথমে সেটিংস থেকে যেতে হবে ‘Data and storage usage’ অপশনে। এবার এখান থেকে ‘Media auto-download’ এর নিচে থাকা ‘when using mobile data’ অপশনে ট্যাপ করুন। মোবাইল ডেটা ব্যবহার করে যে ধরনের ফাইল অটো ডাউনলোড করতে চান, সেগুলো সিলেক্ট করুন। মোবাইল ডেটা ব্যবহার করে কোনো ধরনের ফাইলই অটো ডাউনলোড করতে না চাইলে সবগুলো অপশনই আনচেক করুন।

হোয়াটসঅ্যাপ

Reneta

এবার একইভাবে ওয়াইফাই এবং রোমিং অপশনের জন্য প্রয়োজনীয় অপশনগুলো নির্ধারণ করে নিন।

এই স্ক্রিণের একেবারে নিচের দিকে ‘Call Settings’ নামে আরও একটি অপশন আছে। এখান থেকে ‘Low data usage’ চালু করে দিন।

এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের ডেটা খরচ একেবারেই কমে আসবে। তবে ভয়েস মেসেজের ক্ষেত্রে এ ধরনের কোনো ফিচার না থাকায় ভয়েস মেসেজ অটো ডাউনলোড বন্ধ করার কোনো সুযোগ নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হোয়াটসঅ্যাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঝটিকা সফরে বাংলাদেশে মার্কিন উপ-সহকারী মন্ত্রী

পরবর্তী

চঞ্চল চৌধুরীর নায়িকা পাপিয়া

পরবর্তী
চঞ্চল-পাপিয়া

চঞ্চল চৌধুরীর নায়িকা পাপিয়া

নোয়াখালীতে কারখানায় গ্যাস বিস্ফোরণে শ্রমিক নিহত

সর্বশেষ

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

আগস্ট ১৯, ২০২৬

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

আগস্ট ১৯, ২০২৬

কোটির বেশি দর্শক দেখেছেন ‘অজ্ঞাতনামা’, বলেছেন ‘মাস্টারপিস’

আগস্ট ১৯, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT