চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইটওয়াশের পরও পাকিস্তানি আবেগে ভাসছে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ছবি, খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের কয়েক মিনিট পর সাঙ্গাকারা টুইট করেছেন। পাকিস্তানে ক্রিকেট ফিরতে দেখে উচ্ছ্বসিত তিনি। শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হাসান তিলকারত্নে বলেছেন ধন্যবাদ ছাড়া কিছুই দেয়ার নেই। কে বলবে ওই শ্রীলঙ্কাই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩-০ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ খুইয়েছে!

পাকিস্তানের কাছে এই ম্যাচটি ক্রিকেটের চেয়ে বেশি কিছু ছিল। আট বছর আগে এই শহরে শ্রীলঙ্কার টিমবাসে জঙ্গি হামলা হয়। সেই থেকে বড় কোনো দল দেশটিতে ক্রিকেট খেলতে যায় না। পাকিস্তান ক্রিকেট বোর্ড অনেক দেনদরবার করে সিরিজের শেষ ম্যাচটি আবুধাবি থেকে নিজেদের দেশে আনতে সক্ষম হয়। দলটি সেই শ্রীলঙ্কা বলে বিশ্ববাসী চাতক পাখির মতো তাকিয়ে ছিল। ম্যাচের আগে দেশজুড়ে সাজসাজ রব পড়ে যায়। শহর, গ্রামের রাস্তায় নেমে আসে ঈদানন্দ। ম্যাচের পর বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, ‘পাকিস্তানের কাছে এই ম্যাচটি ঐতিহাসিক হয়ে থাকবে।’

শেষ পর্যন্ত কোনো ঝামেলা ছাড়াই ম্যাচটি শেষ হয়েছে। পাকিস্তান জিতেছে ৩৬ রানে। টস জিতে শ্রীলঙ্কা আগে বোলিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে পাকিস্তান। ৫৭ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেট পড়ে ৯১ রানে। ফখর জামান ২৭ বলে করেন ৩১। উমর আমিন ৩৭ বলে ৪৫। শেষ ওভারে আউট হওয়া শোয়েব মালিক ২৪ বলে করে যান ৫১। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন তিনি। ফাহিম আশরাফ তিন বলে ১৩ করে অপরাজিত থাকেন।

Banglabid

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ১০ রানের মাথায় উইকেট পতনের শুরু হয়। দাশুন শানাকা ৩৬ বলে ৫৪ রানের ইনিংস খেলেও দলকে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রান চতুরঙ্গ ডি সিলভার, ২০  বলে ২১। মোহাম্মদ আমির একাই  উড়িয়ে দিয়েছেন লঙ্কানদের। চার ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ১৯ রান খরচায় দুই উইকেট ফাহিম আশরাফের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT