চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হৃদয় মণ্ডলের মামলাসহ সব সাম্প্রদায়িক ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২২
বাংলাদেশ
A A
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতাদের ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদয় মণ্ডলের মামলাসহ সব সাম্প্রদায়িক ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজিত ওয়েবিনারের বক্তারা।

রোববার স্বাধীনতার ঘোষণাপত্রের ৫১তম বাষির্কী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এক আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করে।

প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধা এডভোকেট আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, নির্মূল কমিটি যেভাবে সাম্প্রদায়িকতার ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করছে, সে অবস্থানের সাথে আমরা সম্পূর্ণ একমত। আমরা ধর্মরক্ষা কিংবা কোনো গানের জন্য যুদ্ধ করিনি, আমরা যুদ্ধ করেছি অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তিলাভের জন্য।

Banglabid

‘‘মতপ্রকাশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। ড. লতা সমাদ্দার ও হৃদয় মণ্ডলের সাম্প্রতিক ঘটনাতেও সরকার যা করা দরকার করবে। মৌলবাদ ও সাম্প্রদায়িকতার শিকড় খুব গভীরে, এতো সহজে তা উপড়ে ফেলা সম্ভব নয়। মৌলবাদী ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে নির্মূল কমিটি। তাদের আন্দোলনের সঙ্গে দেশের প্রগতিশীল ব্যক্তি ও সংগঠনকে এগিয়ে আসতে হবে।’’

ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে গ্রেপ্তার বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল এবং কপালে টিপ পরার কারণে পুলিশ সদস্য কর্তৃক লাঞ্ছনার শিকার লতা সমাদ্দার প্রসঙ্গে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির চারিত্রিক বৈশিষ্ট্যকে সাম্প্রদায়িক অপশক্তি বারবার আঘাত হেনে চলেছে। স্বাধীনতাবিরোধী অপশক্তির যে দূর্বৃত্তায়ন তা আমাদেরকে সামাজিক, রাজনৈতিক ও আইনগতভাবে প্রতিহত করতে হবে।’

নির্মূল কমিটির আইন সহায়ক কমিটির সভাপতি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, পুলিশ কনস্টেবল ড. লতা সমাদ্দারকে লাঞ্ছিত করলেও তার কোনো সাজা হয়নি। প্রশাসনে সাম্প্রদায়িক অপশক্তি ঘাপটি মেরে বসে আছে। সরকারের উচিত রাজাকার আলবদরদের বংশধরদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।

Reneta

হৃদয় মণ্ডলের প্রসঙ্গ তুলে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, প্রশাসন কীভাবে হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা গ্রহণ করল তা আমার বোধগম্য নয়। বোধ করি আমাকে পুনরায় আইন শিক্ষা নিতে হবে। হৃদয় মণ্ডলকে শুধু জামিন দিলেই চলবে না মামলা থেকে নাম প্রত্যাহার করে সসম্মানে তাকে নিজ দায়িত্বে পুনর্বহাল করতে হবে।

তিনি আরও বলেন, হিজাব পরায় ছাত্রীকে প্রহার করার মিথ্যা অভিযোগে নওগাঁয় এক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হয়েছে। অথচ স্কুল ইউনিফর্ম পরে না আসার কারণে তিনি ছাত্রীদের লঘু শাস্তি দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘাতক দালাল নির্মূল কমিটিহৃদয় মণ্ডল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লঞ্চে চলাচলে যাত্রীদের দেখাতে হবে জাতীয় পরিচয়পত্র

পরবর্তী

ঘুষ ছাড়া পুলিশের চাকরি: কল্পনা নয়, বাস্তব

পরবর্তী
পুলিশ সদস্যরা এক অনুষ্ঠানে ফুল দিয়ে একজন মহিলাকে স্বাগত জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুষ ছাড়া পুলিশের চাকরি: কল্পনা নয়, বাস্তব

স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে সভা, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মসনদ নিয়ে আর হয়রানি নয়: স্থানীয় সরকার মন্ত্রী

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT