দর্শকপ্রিয় অভিনেত্রী ডলি জহুর অসুস্থ হয়ে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার জানা গেল, তিনি করোনায় আক্রান্ত।
চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। তিনি জানান, ‘ডলি জহুর করোনা পজেটিভ। অক্সিজেন প্রয়োজন হচ্ছে না। সিটিস্ক্যান রিপোর্ট পেলে বাকিটা বোঝা যাবে।’
এরআগে, ঠাণ্ডাজনিত সমস্যায় ডলি জহুর অসুস্থ বোধ করলে বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকের পরামর্শে এদিন হাসপাতালে ভর্তি করা হয়।










