চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
১০:৪২ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৮
স্বাস্থ্য
A A

রক্তক্ষরণসহ নানা জটিলতা নিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ জন ডেঙ্গু রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা বলছেন, এ বছর ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগ দ্বিতীয় বা তৃতীয় দফায় আক্রান্ত হচ্ছেন বলে জটিলতা বেশি হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজনন ঠেকানো এবং আক্রান্তদের চিকিৎসায় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা সিটি দক্ষিণের মেয়র সাইদ খোকন এবং চিকিৎসকরা।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সায়েম সোমবার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। সায়েম জ্বরের মধ্যে প্লাটিলেট কমাসহ নানা জটিলতায় ভুগছে। দ্বিতীয় দফায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আনোয়ারের প্লাটিলেট নেমে এসেছে ২৫ হাজারে। তাই রক্ত দেয়ার পাশাপাশি তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকরা বলছেন, এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্তরা এমন জটিলতা নিয়ে হাসপাতালে আসছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ কক্ষের পরিসংখ্যান বলছে, চলতি বছর জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে আড়াই হাজার জন। আগস্ট মাসে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসে ৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।

সংশ্লিষ্টরা বলছেন, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু মৌসুম। ঢাকা সিটি দক্ষিণের মেয়র জানান, বর্ষার আগেই তারা এডিস মশার প্রজননপ্রবণ অঞ্চল ধানমন্ডি, কলাবাগান এবং মন্ত্রী পাড়ায় এডিস লার্ভা ধ্বংস করেছেন। এখনো পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন তারা।

Reneta

এডিস মশার প্রজনন রোধে ঘরে ফুলের টব বা কোনো পাত্রে পরিষ্কার পানি জমিয়ে না রাখার পরামর্শ চিকিৎসকদের। মশার কামড় থেকে নিজেদের বাঁচিয়ে চলারও পরামর্শ দিয়েছেন তারা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এডিস মশাডেঙ্গু জ্বরসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT