চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান: সহানুভূতি আদায়ে তৎপর হাসনাত পরিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৭
অপরাধ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় গ্রেফতার হাসনাত করিমের পক্ষে তার পরিবার বিশ্ব গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলোর সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। সম্প্রতি দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে হাসনাত করিমের স্ত্রী পারভিন দাবি করেন, আর ১০-১৫ মিনিট পরে গেলেই সেখানে তারা ঢুকতে পারতেন না। এক বছরে সব কিছু বদলে গেছে তাদের।

ব্রিটিশ ওই গণমাধ্যমকে তিনি জানান, যে স্কুলে চাকরি করতেন সেখানকার শিক্ষার্থী-অভিভাবকদের অভিযোগের সেটা হারিয়েছেন। মাসে দুইবার ছয় ঘণ্টা ‘জার্নি’ করে কাশিমপুর কারাগারে  যেতে হয় উল্লেখ করে তিনি দাবি করেন: কারাগারে হাসনাত করিম কষ্ট পাচ্ছে। তার হার্টে অনেকগুলো রিং পরানো রয়েছে। তাকে মেঝেতে ঘুমাতে হয়। কানে ও ইউরিন ইনফেকশনে ভুগছে সে। কারাগার থেকে হার্টের ডাক্তারের কাছে যাওয়ার অনুমতি চেয়েও মেলেনি। এমনকি নভেম্বরে তার বাবা মারা গেলেও নিরাপত্তার অজুহাতে সে দাফনে অংশ নিতে পারেনি।

হাসনাত করিমের বোন যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে এক ইমেইলে হাসনাতের শারিরীক অবস্থা তুলে ধরে লিখেছেন, তার জীবন নিয়ে তারা ভীত।

Banglabid

ভয়াবহ ওই জঙ্গি হামলার পর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে হাসনাত করিমের বিরুদ্ধে। তবে, হাসনাত করিমের স্ত্রী গার্ডিয়ানের কাছে দাবি করেছেন, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এমন কোন প্রমাণ আনতে পারেনি কর্তৃপক্ষ।

তিনি দাবি করেন, ঘটনার সময়ে হাসনাত ও অন্য বাংলাদেশিদের বসে থাকতে বাধ্য করে আক্রমণকারীরা। রাত একটার দিকে একজন আক্রমণকারী তার সন্তানদের দেখিয়ে জানতে চায়, এগুলো কার পরিবার? হাসনাত জবাব দিলে, তারা কম্পাউন্ডের গেট লক করার কথা বলে। এরপর তারা আটক মুসলিমদের ভাত ও মাছ সরবরাহ করে। কিন্তু অনেকগুলো মৃতদেহের মধ্যে বসে খাওয়া সম্ভব ছিল না বলে মন্তব্য করেন পারভীন।

তার দাবি: ভোরের দিকে তারা তাহমিদ ও হাসনাতকে ছাদে নিয়ে যায়। আমরা ভেবেছিলাম তাকে মেরে ফেলতেই নিয়ে যাচ্ছে, যেন কিছু বন্দী কমে যায় এবং তারা ঠিকভাবে সবকিছু ম্যানেজ করতে পারে।

Reneta

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিবেশীর তোলা ছবিতে দেখা যায় হাসনাত ধূমপান করছে, হাঁটছে এবং জঙ্গিদের সঙ্গে কথা বলছে। তবে, ‘সেখানেও একজন অপহৃত মানুষের বিনয়ী আচরণই দেখতে পান,’ বলে গার্ডিয়ানকে জানিয়েছেন পারভীন।

হলি আর্টিজান থেকে বের হয়ে আসার পার হাসনাত করিমের পরিবারকে দুইদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর হাসনাতকে ছাড়াই তাদের মুক্তি দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, তারা দুই সপ্তাহ তার কোন খোঁজ পাননি। এক মাস পর জানতে পারেন তাকে গ্রেপ্তার করা হয়েছে।

হাসনাতের এই আটককে বাংলাদেশি কর্তৃপক্ষের গুম ও গোপনে আটক করার ঘটনাগুলোর মতো বলে দাবি করেন পারভীন। হাসনাতের হয়ে লড়বে এমন কোন আইনজীবী পাননি বলেও জানিয়েছেন তিনি।

২০১৬ সালের ১ জুলাই ঢাকার হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। হামলায় জঙ্গিরা ২০ জনকে হত্যা করে যাদের ৯ জন ইতালি, ৭ জন জাপানি, ৩ জন বাংলাদেশি এবং ১ জন ভারতীয় নাগরিক ছিলেন। এছাড়া সন্ত্রাসীদের হামলায় দুজন পুলিশ সদস্য প্রাণ হারান। কমান্ডো অভিযানে ছয় জঙ্গি নিহত হয়। সন্ত্রাসীগোষ্ঠী আইএস এর পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হলেও ঘটনার সাথে আন্তর্জাতিক কোন সন্ত্রাসীগোষ্ঠীর সম্পর্ক ছিলো না বলে মনে করে বাংলোদেশের পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুলশানের হলি আর্টিজানে জিম্মি দশার একটি ভিডিওচিত্র প্রকাশ হওয়ার পর সাবেক শিক্ষক হাসনাতের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার সন্দেহের কথা উঠে আসে।

গত বছরের ৩ আগস্ট হাসনাত রেজাউল করিমকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। পরে হাসনাতকে গুলশান হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে সে কাশিমপুর কারাগারে আছে।

জড়িত থাকার কথা স্বীকার করেছে হাসনাত করিম: পুলিশ
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ১ জুলাই গুলশানে হলি আর্টিজানে হামলার দিনক্ষণ নির্ধারণ করে হাসনাত করিম। ঘটনাস্থলে থাকা ও পুরো বিষয়টি মনিটরিংয়ের জন্য আগে থেকেই মেয়ের জন্মদিন পালনের নামে হলি আর্টিজানের দুটি টেবিল বুকিং দিয়েছিল সে। নিজেকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে ঘটনার কিছুক্ষণ আগে রাত ৮টার দিকে সে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সেখানে হাজির হয়।

জিজ্ঞাসাবাদে  হাসনাত করিম জানায়, হামলার মাস্টার মাইন্ড তামিম চৌধুরী ছাড়া হামলাকারীদের কাউকেই সে চিনত না। ঘটনার রাতে তামিম চৌধুরী হলি আর্টিজান বেকারির সামনে হামলাকারীদের রিসিভ করে পরে অজ্ঞাত জায়গায় চলে যায়।

তদন্ত কর্মকর্তারা আরো বলেন, হলি আর্টিজানে হামলার রাতে হাসনাতের দায়িত্ব ছিল দেশী-বিদেশী নাগরিকদের জিম্মি করে হত্যার ভিডিওচিত্র ধারণ ও মোবাইলের বিশেষ অ্যাপ ব্যবহার করে সেটি দেশের বাইরে পাঠানো।

কে এই হাসনাত করিম
হাসনাত করিমের জন্ম বাংলাদেশে। তবে কিশোর বয়সেই সে যুক্তরাজ্যে চলে যায়। সেখানে কুইন ম্যারি ইউনিভার্সিটি ইন লন্ডন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি লাভ করে। পরে লিডস ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর করার আগে ডব্লিউএস অ্যাটকিনসে কাজও করে কিছুদিন। ১৯৯৩ সালে হাসনাত চলে যায় যুক্তরাষ্ট্রে। পরে আবার ফিরে আসে ব্রিটেনে। গত দশকের শুরুর দিকে সে বাংলাদেশে চলে আসে।

দেশে ফিরে হাসনাত ২০০৭-০৮ শিক্ষাবর্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে যোগদান করে। তবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ২০১২ সালে তাকে চাকরি ছেড়ে দিতে বাধ্য করে নর্থ সাউথ কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হলি আর্টিজানহাসনাত করিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাশকতা পরিকল্পনার অভিযোগে রাজধানীতে ৭ জামায়াত কর্মী গ্রেফতার

পরবর্তী

রোহিঙ্গারা যতদিন বাংলাদেশে আছে, ততদিন তাদের পাশে আছি: স্পিকার

পরবর্তী
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করছে নারী ও পুরুষরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গারা যতদিন বাংলাদেশে আছে, ততদিন তাদের পাশে আছি: স্পিকার

প্রধানমন্ত্রীর অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সারাদেশে ছাত্রলীগের অানন্দ মিছিল

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT