চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাল ধরে থাকা মুমিনুলও সাজঘরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপর্যয়ের মধ্যে মুমিনুল হক একাই টানছিলেন দলকে। ব্যক্তিগত ৭০ রানে আউট হয়ে গেছেন বাংলাদেশ অধিনায়কও। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে বেশ চাপে রয়েছে টিম টাইগার্স। দলীয় দেড়শ রানের আগেই সাজঘরে ফিরে গেছেন ছয় ব্যাটসম্যান।

হারারেতে বাংলাদেশ দিনের প্রথম সেশন শেষ করেছিল ৭০ রানে ৩ উইকেট হারিয়ে। চা-বিরতির আগে আরও ৩ উইকেট হারিয়েছে সফরকারীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৪০ রান।

মুশফিকুর রহিম ১১, সাকিব আল হাসান ৩ ও মুমিনুল ফিরেছেন ৭০ রানের ইনিংস খেলে। লাঞ্চ বিরতির পর মুশফিক আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে এলবিডব্লিউ হন।

মুজারাবানির বল লাগে মুশফিকের থাই প্যাডে। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় স্টাম্পের উপর দিয়েই যেত সেটি। আম্পায়ারের সিদ্ধান্তে অবাক হয়েছেন মুশফিকও। কিন্তু রিভিউ না থাকায় দুর্ভাগ্য মেনে নিতে হয় তাকে।

পরের ওভারে সাকিব ক্যাচ দেন উইকেটের পেছনে। জোড়া ধাক্কায় চাপে পড়ে বাংলাদেশ। একাই লড়ে যাওয়া মুমিনুলের আউটে বিপদ আরও বেড়েছে।

শুরুর জোড়া ধাক্কা সামলে নিয়েছিলেন সাদমান ইসলাম ও মুমিনুল। জুটি গড়ে দেখাচ্ছিলেন পথ। সেই লড়াই খুব দীর্ঘ হয়নি। লাঞ্চ বিরতির খানিক আগে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান সাদমান।

তাদের তৃতীয় উইকেট জুটিতে আসে ৬০ রান। রিচার্ড এনগ্রাভার ইনসুইং ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা ব্রেন্ডন টেলরের তালুতে ক্যাচ দেন সাদমান। আউট হওয়ার আগে বাঁহাতি ওপেনার ৬৪ বলে চারটি চারের সাহায্যে করে যান ২৩ রান।

সকালে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের টপঅর্ডার। ব্লেসিং মুজারাবানির পেস-বাউন্স সামলাতে হিমশিম খেতে হয়েছে ব্যাটসম্যানদের।

ওপেনার সাইফ হাসান বোল্ড হয়ে ফেলেন শূন্য রানে। তিনে নেমে নাজমুল হোসেন শান্ত ২ রানের বেশি করতে পারেননি। মুজারাবানির বলেই তৃতীয় স্লিপে ক্যাচ দেন এ বাঁহাতি। বাংলাদেশের সংগ্রহ তখন ৮ রান।

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমুমিনুললিড স্পোর্টসসাদমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের স্বাস্থ্যমন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ

পরবর্তী

পরিবেশ দূষণকারী উন্নত দেশকে দায়বদ্ধ করতে কণ্ঠস্বর জোরালো রাখতে হবে: অর্থমন্ত্রী

পরবর্তী

পরিবেশ দূষণকারী উন্নত দেশকে দায়বদ্ধ করতে কণ্ঠস্বর জোরালো রাখতে হবে: অর্থমন্ত্রী

সেনা ও সেনাবাহিনী সদস্যরা খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনা কল্যাণ সংস্থা ও সেনাবাহিনীর মাধ্যমে খাদ্য সহযোগিতায় বাংলালিংক

সর্বশেষ

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT