চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হালুয়া’ খেয়ে দুই যুবকের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ন ১৫, মার্চ ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে ভাইয়ের তৈরি যৌন উত্তেজক হালুয়া খেয়ে আপন ভাইসহ প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও দু’জন।

তারা সবাই সাভারের আশুলিয়া এলাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। কারখানার পাশেই একটি বাড়িত ভাড়া থাকতেন তারা।

গতকাল বুধবার দিবাগত রাতে নাসিরের তৈরি যৌনবর্ধক হালুয়া খেয়ে অসুস্থ হয়ে পড়ে মোতালেব, জিল্লুর, শামিম ও অজ্ঞাত এক ব্যক্তি। পরে তাদেরকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায় মোতালেব ও জিল্লুর।

জানা যায়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ধুবলিয়া গ্রামের সুজাত আলীর ছেলে নাসির ও মোতালেব দীর্ঘদিন ধরে সাভারের আশুলিয়ার একটি গার্মেন্টস কাজ করেন। তাদের সাথে থাকতেন একই গ্রামের জয়নাল শেখের ছেলে জিল্লুর ও আবুল হোসেনের ছেলে শামিম।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ওসি আব্দুস সালাম মিয়া জানান, ঘটনাটি সাভার এলাকায় ঘটেছে দেখে আমরা কিছু জানি না।

টাঙ্গাইলের স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান বলেন, বড় ভাই নাসির সে দীর্ঘদিন ধরে সাভারের একটি গার্মেন্টসে চাকরি করতো। সে দীর্ঘদিন কাজ করায় ছোট ভাই মোতালেব ও পাশ্ববর্তী বাড়ীর জিল্লুর এবং শামীমকে চাকরি দিয়ে একই সাথে বসবাস করতো।

Reneta

জানা যায়, নাসির বার্ধক্যজনিত কারণে নিজেই যৌন উত্তেজক হালুয়া তৈরি করে খেত। ঘটনার দিন সে হালুয়া তৈরি করে কাজে চলে যায়। পরে তার ভাই মোতালেব ও অন্যরা সন্ধ্যা ছয়টার দিকে কাজ শেষে ঘরে এসে অতিরিক্ত হালুয়া খেয়ে অসুস্থ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় মোতালেব ও জিল্লুর মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয়ে একই গ্রামের শামিম এবং পটুয়াখালীর অজ্ঞাত একজন চিকিৎসাধীন রয়েছে।

মানবিক কারণে নিহতদের লাশ আইনগত ব্যবস্থা ছাড়াই দাফন করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: হালুয়া
শেয়ারTweetPin1

সর্বশেষ

আমেরিকার ইরানে হামলার প্রস্তুতি: প্রতিদিন পুড়ছে মিলিয়ন ডলার?

ফেব্রুয়ারি ২২, ২০২৬

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT