চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হালাল’ সাহিত্যের ব্লু-ওশেন বুঝতে পেরেছেন কাশেম বিন আবু বকর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সুবহানাল্লাহ বলে চুমু খাওয়া কিংবা আলহামদুলিল্লাহ বলে আই লাভ ইউ বলা সাহিত্য লিখে আলোচিত কাশেম বিন আবু বকর। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা তাকে নিয়ে প্রতিবেদন করার পর আবারও আলোচনায় এসেছেন তিনি।

এ বিষয়ে ফেসবুক পোস্টে অনলাইন অ্যাক্টিভিস্ট  আরিফ জেবতিক বলেছেন, ‘হালাল’ সাহিত্যের বাজারটা কাশেম বিন আবু বকর ভাল বুঝেছেন।

তার পোস্টটি এরকম: ‘কাশেম বিন আবুবকর কোনো মহান লেখক নন, ফেলনা লেখকও নন। তিনি আরো আট দশজন বাজার চলতি লেখকের মতোই একজন বাজারি লেখক। বাজারি লেখক কোনো দোষের বিষয় না। আপনার প্রোডাক্ট কাঁচামরিচ বিক্রি, উনার প্রোডাক্ট বই। সবাইকেই তো করেটরে খেতে হবে।

Banglabid

‘মার্কেট সেগমেন্ট বলে একটা ব্যাপার আছে। শহুরে মিডলক্লাসের একটা আবেগী ব্যাপার স্যাপার থাকে। সেখানে জোছনা, বৃষ্টি এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই সেগমেন্টের রাজা ছিলেন শরৎবাবু আর শেষ সম্রাট হুমায়ূন আহমেদ। এই সেগমেন্টে আবেগ বেশি থাকে। ‘বড়দের’ ব্যাপারগুলো কম থাকে কারণ মিডলক্লাস এই ট্যাবু থেকে বেরুতে পারে না সহজে। তবে একটা নিশ মার্কেটে তরুণ পাঠকদের আবার ‘হট’ বিষয়ে আগ্রহ থাকে, সেই সেগমেন্টে ‘পরীর তিন প্রেমিক’ নিয়ে আসেন ইমদাদুল হক মিলন। এটা একটা নিশ সেগমেন্ট। ইন্টারনেট জনপ্রিয় হওয়ার পরে এই সেগমেন্ট বই বিক্রি কমে যাওয়ার কথা।

‘তবে মোটাদাগে মিডিলক্লাসের সেগমেন্টে আমাদের জনপ্রিয়রা খেলছেন সেই বৃষ্টি-রোদ-জোছনা-রিক্সায় হুড খোলা মাঠে। সবাই হুমায়ূন আহমেদ হতে পারেন না, তাই বাজারে শতশত কপিক্যাট হুমায়ূন আহমেদ তৈরি হয়েছে এবং বইমেলা উপচে পড়ছে।

‘মার্কেটিংয়ের একটা আলোচিত কথা হচ্ছে ‘ব্লু ওশেন-রেড ওশেন।’ মানে যখন একই জলে সব হাঙ্গর কামড়াকামড়ি করতে থাকে তখন হাঙ্গরের রক্তে লাল হওয়া সেই বাজারের নাম রেড-ওশেন মার্কেট। কিন্তু আপনি যদি এমন একটা আলাদা সমুদ্র খুঁজে বের করতে পারেন যেখানে আর কোনো হাঙ্গর পৌঁছাতে পারবে না, সেখানে আপনি ভালো ব্যবসা একাকী করবেন। সেটা ‘ব্লু-ওশেন’ মার্কেট। বুদ্ধিমানেরা সবসময় ‘ব্লু-ওশেন’ মার্কেট খুঁজতে থাকে।

Reneta

তিনি লিখেন, ‘কাশেম বিন আবু বকরেরটা ব্লু ওশেন মার্কেট। ‘হট’ ট্যাবুকে সেখানে যখন ধর্মের মোড়কে গেলানো হয়, তখন ভোক্তার সেই পাপবোধটা থাকে না, সে আগ্রহ নিয়ে গিলতে থাকে। ওহাবী ইসলামাইজেশনে যে জনপদ তৈরি হয়েছে সেখানে ‘পরীর ৩ প্রেমিক’ এর নিষিদ্ধ আগ্রহ আছে কিন্তু সংস্কার আর অনুশাসনের দৃশ্যমান প্রদর্শন বেড়ে যাওয়ায় সেই বই পড়ায় একটা পাপবোধ জন্মায়। সেই একই কাহিনী যদি ‘হালাল’ করে দেয়া হয়– তাহলে আর গ্রহণে কোনো বাধা থাকে না। কাশেম বিন আবুবকর সেই ‘হালাল’ সাহিত্যের ব্লু-ওশেন বুঝতে পেরেছেন। উনি স্মার্ট লোক।

‘ইতিহাসে এসব ক্র্যাপ টিকে থাকবে না। তবে মজার বিষয় হচ্ছে আমরা বইমেলায় যেসব তথাকথিত জনপ্রিয় সাহিত্যিকদের সঙ্গে চা-বিড়ি খাই, এরাও ইতিহাসে টিকে থাকবে না। এদেরটাও একই পরিমাণ আবর্জনা। আমরা আমাদের ভাই-বেরাদরদের মুখের ওপর সেটি বলতে লজ্জা পাই কিন্তু কাশেম বিন আবুবকরের বেলায় লজ্জা পাই না কারণ সে আমাদের চা-বিড়ির ইয়ারদোস্ত না। তফাৎ শুধু ঐ চা-বিড়িতেই, আর কিছু না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশেম বিন আবু বাকার
শেয়ারTweetPin

সর্বশেষ

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT