চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের ক্ষত নিয়ে বাংলাদেশের নিউজিল্যান্ড যাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের তেতো স্বাদ নিয়ে রাতে নিউজিল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ। বুধবার দিবাগত রাত একটায় মুমিনুল-মুশফিকদের ফ্লাইট।

নিউজিল্যান্ড পৌঁছে সাত দিনের কোয়ারেন্টাইন করতে হবে বাংলাদেশ দলকে। নতুন বছরের প্রথম দিনে বে ওভালে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে সফরকারীরা। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ৯ জানুয়ারি।

সফরের দিন সাকিব আল হাসানের বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিবি। জাতীয় লিগে ধারাবাহিকভাবে রান করা ফজলে মাহমুদ রাব্বি প্রথমবার জাতীয় দলের হয়ে বিদেশ সফরে যাচ্ছেন।

Banglabid

পারিবারিক প্রয়োজনে কিউই সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব। তাকে নিয়েই দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। পরে ছুটির আবেদন মঞ্জুর করে বিসিবি।

কন্ডিশনের কারণে স্পিনার না বাড়িয়ে বিকল্প হিসেবে নেয়া হয় ফজলে মাহমুদকে। জাতীয় লিগের সবশেষ চার ম্যাচের আট ইনিংসে পাঁচবার সত্তরোর্ধ্ব ও একটি ১৮৮ রানের ইনিংস রয়েছে বাঁহাতি ব্যাটারের।

বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৮ সালের অক্টোবরে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয়। দুই ম্যাচেই আউট হন শূন্য রানে।

Reneta

১৮ সদস্যের টেস্ট দলে পেসার ছয়জন। লিটন দাসের সঙ্গে বিকল্প কিপার নুরুল হাসান সোহান। স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। বাকিরা ব্যাটার।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ রাব্বি, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ রাহি, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, নাঈম শেখ, শরিফুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবিমুমিনুলরাব্বিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আইয়ে ‘শ্যামল ছায়া’

পরবর্তী

ডেঙ্গুতে আরও ৬০ রোগী হাসপাতালে

পরবর্তী

ডেঙ্গুতে আরও ৬০ রোগী হাসপাতালে

কোহলিকে সরিয়ে ওয়ানডের নেতৃত্বও রোহিতের কাঁধে

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT