চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারার আওয়াজ পাওয়া যায়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা মাঠের বাইরে দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেড়দিনে প্রতিপক্ষের থালায় ৫৭৩ রানের উপহার। এরপর ব্যাট করতে নেমে ৬৫ রানে ছিল না ৫ উইকেট। সেখান থেকে ১৪৭’এ প্রথম ইনিংস শেষ। ফলো অন! আবার ব্যাটিংয়ে নেমে ৭ রান নিয়ে কোনোমতে দিন পার। মাত্র দুই দিনেই পরাজয়ের শঙ্কা!

শনিবার ৯০ মিনিট যদি বৃষ্টির পেটে না যেত, তাহলে বাংলাদেশকে এতক্ষণ হিমঘরে খুঁজতে হতো। আহা টেস্ট!

বাংলাদেশের প্রধান চার বোলার ১১০’র বেশি করে রান খরচ করেছেন। সবচেয়ে বেশি তাইজুল ইসলাম, ২৭ ওভারে ১৪৫। উইকেট নেই। শুভাশিস রায় ৩ উইকেট নিলেও রান দিয়েছেন ১১৮। মোস্তাফিজ আর রুবেল ১১৩ করে। মোস্তাফিজ উইকেটহীন। রুবেলের শিকার একটি।

Banglabid

বোলারদের এমন দশা দেখে ভাবতে পারেন উইকেট বুঝি পাটা। তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। স্বাগতিকরা তো রীতিমতো আগুন ঝরিয়েছেন। মুশফিক বাদে শুরুর তিন ব্যাটসম্যান-সৌম্য (৯), ইমরুল (২৬) আর মুমিনুল (৪) বাউন্সারে হাঁসফাঁস করতে করতে মরেছেন। মাঝখানে রিয়াদ (৪) চালাকি স্লোয়ারের বলি। এরপর সবাই ক্ষণিকের অতিথি। এসেছেন আর বিদায় নিয়েছেন।

ক্লান্তিকর এক প্রথম দিন শেষে দ্বিতীয় দিন সকালে ‘কিছুটা গোছানো’ ছিল বাংলাদেশি বোলাররা। রুবেল, মোস্তাফিজ এদিন যতটা পেরেছেন লাইনে বল করেছেন। কিন্তু তাতে কী? আমলা আর প্লেসিস শতক তুলে রানপাহাড়ে উঠেই থামেন।

দ্বিতীয় দিন বৃষ্টির পর উইকেট যা ছিল একদম তাই। দুই অপরাজিত ব্যাটসম্যান হেসেখেলে রান তুলেছেন। ১১৩ বলে ক্যারিয়ারের ২৮তম শতকে পৌঁছান আমলা। সাউথ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে টেস্ট শতকের সংখ্যায় তিনি দ্বিতীয় অবস্থানে। ৪৫টি নিয়ে শীর্ষে জ্যাক ক্যালিস। আমলা শেষ পর্যন্ত ১৩২ রান তুলে শুভাশিসের তৃতীয় শিকারে পরিণত হন।



আমলার পর ১৪৭ বলে শতকে পৌঁছান অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। ইনিংস ঘোষণার সময় তিনি ১৩৫ রানে অপরাজিত ছিলেন।

Reneta

আগের দিন ৩ উইকেট হারিয়ে ৪২৮ রান নিয়ে দিন শেষ করেছিল স্বাগতিকরা। তার মধ্যে চারের মার ছিল ৫৮টি!

উদ্বোধনী জুটিতে এলগার এবং মার্করাম সর্বনাশ করে দিয়ে যান। দুজনে ২৪৩ রানের জুটি গড়েন। ওয়ানডে স্টাইলে খেলতে খেলতে এলগার প্রথমে শতকে পৌঁছান, ১১৬ বলে। এই সমেয় চার হাঁকান ১৭টি! এরপর মার্করাম ১৪১ বলে শতক স্পর্শ করেন। তিনি চার মারেন ১৬টি।

সব কথার শেষ কথা একই দিনে দুইবার ব্যাট করলেন বাংলাদেশের দুই ওপেনার!

আহা টেস্ট!

সংক্ষিপ্ত স্কোর

সাউথ আফ্রিকা প্রথম ইনিংস: ৫৭৩/৪ ডি. (এলগার ১১৩, মার্করাম ১৪৩, আমলা ১৩২, বাভুবা ৭, ডু প্লেসিস ১৩৫অপ. ডি কক ২৮অপ./ শুভাশিষ ১১৮/৩ ও রুবেল ১১৩/১)

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৪৭ (ইমরুল কায়েস ২৬, সৌম্য সরকার ৯, মুমিনুল হক ৪, মুশফিকুর রহিম ৭, মাহমুদউল্লাহ রিয়াদ ৪, লিটন দাস ৭০, সাব্বির রহমান ০, তাইজুল ইসলাম ১২, রুবেল হোসেন ২২, মোস্তাফিজুর রহমান ০ ও শুভাশিস রায়; কাসিগো রাবাদা ৩৩/৫, ডুয়ানে অলিভিয়ের ৪০/৩, পারনেল ৩৬/১ ও কেশব মহারাজ ৭/১)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৭/০ (সৌম্য ১, ইমরুল ৬)

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘শমিত আসছেন’ খবরে নিউইয়র্ক কসমস ক্লাবের ফেসবুক পেজে ঝড়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ লাখ ৫৬ হাজার কিশোরের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ!

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ধরা পড়ল ‘ধাতিনা ভোল’ মাছ, দাম ৩ লাখ ৫৫ হাজার

আগস্ট ১৩, ২০২৬

হাসানের ৬ উইকেট, মুমিনুল-তানজিদের ব্যাটে ডারউইনে সোনালী এক দিন বাংলাদেশের

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT