বিনোদন

হাত নেড়ে কী বুঝাচ্ছেন সুশান্ত?

সুশান্ত ও এক নারী আলোচনা করছেন ক্যাফে বা রেস্টুরেন্টে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুশান্ত ও এক নারী ক্যাফে বা রেস্টুরেন্টে বসে আলোচনা করছেন, শান্ত পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অভিষেক কাপুর পরিচালিত  ‘কেদারনাথ’ সিনেমার মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে সাইফের কন্যা সারা আলী খানের। এই ছবিতেই একসঙ্গে দেখা যাবে সুশান্ত সিং রাজপুত এবং সারা আলী খানকে। অভিষেক কাপুরের হাত ধরেই বলিউডে অভিষেক হয়েছিল সুশান্ত সিং রাজপুতেরও।

রোমান্টিক কাহিনীর ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন  সারা আলী খান। ১৭ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচালক অভিষেক কাপুরের বাসভবনে সিনেমার শুটিং নিয়ে আলাপচারিতার সময় পরিচালক ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেন। সেখানে সিনেমার চিত্রনাট্য নিয়ে বেশ ব্যস্ত থাকতে দেখা যায় সুশান্ত এবং সারা আলীকে। সুশান্ত হাত নেড়ে নেড়ে সারাকে বুঝাচ্ছিলেন।

রোমান্টিক ঘরানার গল্প নিয়ে ‘কেদারনাথ’-এর কাহিনী এগুবে। তবে ছবির গল্পের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। একতা কাপুরের প্রযোজনায় ‘কেদারনাথের’ পুরো শুটিং হবে ভারতে। ছবিটি মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ২০১৮ সালের জুন মাসে। টাইমস অব ইন্ডিয়া

 

বিষয়:কেদারনাথ সারা আলী খান সুশান্ত সিং রাজপুত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…