চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে বিবিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

এক হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিবিসি কর্তৃপক্ষ। ব্রিটেনে লাইসেন্স ফি ঘাটতিরর কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিবিসির মহাপরিচালক টনি হিলকে উদ্ধৃত করে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানানো হয়, এই জনবল কমানোর মাধ্যমে বিবিসি বছরে ৫ কোটি পাউন্ড সাশ্রয় করতে পারবে।

আগামীতে আরো জনবল কমানোর ইঙ্গিত দিয়ে বিবিসি মহাপরিচালক বলেন, ‘আর্থিক সঙ্কটের কারণে বিবিসিকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

প্রতিবেদনের বলা হয়, টেলিভিশন লাইসেন্স ফি থেকে বিবিসি এখন যে অর্থ পায় তাতে ২০ কোটি ডলারেরও বেশি ঘাটতির আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। কারণ ব্রিটেনে বাড়িতে টেলিভিশন সেট রাখার সংখ্যা কমে আসায় এর লাইসেন্স ফি থেকে উপার্জন কমছে। এছাড়া তথ্য ও বিনোদনের জন্য এখন অনলাইন ও মোবাইল ফোনের ওপর মানুষ বেশি নির্ভরশীল।

Banglabid

বিবিসির মহাপরিচালক টনি হল বলেন, ‘২০১১ সালে যা ধারণা করা হয়েছিল তার চেয়ে এখন ১০ লাখ টেলিভিশন সেট কম। ফলে টেলিভিশন থেকে প্রাপ্ত লাইসেন্স ফি কমে গেছে ।’

তিনি জানান, বিবিসিতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া খুব জটিল হয়ে পড়েছিল কারণ অনেক নতুন পরিসেবা অন্তর্ভুক্ত করা হয়েছিল।

নতুনভাবে জনবল ছাঁটাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি আরও সহজ হবে জানিয়ে মহাপরিচালক বলেন, ‘ব্যবস্থাপনার বিষয়টি ১০ স্তর থেকে কমিয়ে সাতটি স্তর করা হবে।’

Reneta

প্রতিবেদনে বলা হয়, বিবিসির বিভিন্ন সাপোর্ট বিভাগ যেমন– আইটি বিভাগ, মানবসম্পদ এবং প্রকৌশল বিভাগে প্রয়োজনের অতিরিক্ত জনবল আছে কিনা সেটি পর্যালোচনা করা হবে। পাশাপাশি বিবিসির বিভিন্ন অনুষ্ঠানকে একত্রীকরণের মাধ্যমেও জনবল কমানো হবে। এছাড়া বিবিসিতে বেশ কিছু জ্যেষ্ঠ পদ কমিয়ে আনা হবে বলেও প্রতিবেদনে বলা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর্মী ছাটাইবিবিসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাইনালের জন্য গোল জমা আছে: মেসি

পরবর্তী

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ১৪৫

পরবর্তী

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ১৪৫

এনটিভি’র এক যুগপূর্তি উদযাপন

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT