চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইয়া সোফিয়ায় ৮৬ বছর পর প্রথম জুমার নামাজ আদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দীর্ঘ ৮৬ বছর পর তুরস্কের ঐতিহাসিক হাইয়া সোফিয়ায় জুমার নামাজ আদায় করলেন মুসলমানরা।

কোভিড-১৯ এর সময়েই সামাজিক দূরত্ব নিশ্চিত করে হাইয়া সোফিয়ার অভ্যন্তরে ও আশপাশের এলাকায় জুমার নামাজে অংশ নিয়েছেন হাজারো মুসল্লি।

আল জাজিরা বলছে, চলতি মাসের শুরুর দিকে ঐতিহাসিক এই স্থাপনাকে পুনরায় মসজিদে পরিণত করার পর আজ জুমার নামাজ অনুষ্ঠিত হলো। এর মধ্যদিয়ে ৮৬ বছর পর মসজিদের যুগে প্রবেশ করলো হাইয়া সোফিয়া।

এরআগে বৃহস্পতিবার তুরস্কের ধর্ম মন্ত্রণালয় হাইয়া সোফিয়ায় নামাজ পরিচালনার জন্য ৩ জন ইমাম নিযুক্ত করেন এবং আজানের জন্য মুয়াজ্জিন নিয়োগ করা হয় ৫ জন।

বাইজান্টাইন সাম্রাজ্যে মূলত হাইয়া সোফিয়া ছিলো খ্রিস্টানদের একটি গির্জা। অটোমান সুলতান দ্বিতীয় মোহাম্মদ ১৪৫৩ খ্রিস্টাব্দে ইস্তাম্বুল বিজয়ের পর এটাকে মসজিদে পরিণত করেন।

সেই থেকে ১৯৩৪ সাল পযন্ত প্রায় ৫ বছর এটি মসজিদ ছিলো। কিন্তু ১৯৩৪ সালে তুর্কি খেলাফতের পতনের মধ্যদিয়ে হাইয়া সোফিয়াকে জাদুঘরে পরিণত করা হয়।

অবশেষে ১০ জুলাই তুরস্কের আদালত জাদুঘরে পরিণত করার সেই ডিগ্রি বাতিল করে মসজিদে ফিরিয়ে আনার রায় দেন। আর সেই রায়ে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদগোন।

১৯৮৫ সালে ইউনেস্কো কর্তৃক হাইয়া সোফিয়া বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হওয়ার পর দেশি-বিদেশি পর্যটকদের জন্য তুরস্কের সর্বাধিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম ছিলো। তবে এখনো এটিকে দর্শনীয় স্থান হিসেবে উন্মুক্ত রাখা হবে।

হাইয়া সোফিয়া মসজিদে রূপান্তর হওয়ার পর এটি পরিচালনার জন্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে একটি সহযোগিতা প্রোটোকল স্বাক্ষরিত হয়। প্রোটোকলের অধীনে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজ তদারকি করবে। ধর্ম বিষয়ক অধিদপ্তর দেখাশোনা করবে ধর্মীয় বিষয়গুলো।

 

ট্যাগ: তুরস্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নকল মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসএমএমইউ’র মামলা

পরবর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ২ লাখ ১৮ হাজার ৬৫৮, মৃত ২৮৩৬

পরবর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ২ লাখ ১৮ হাজার ৬৫৮, মৃত ২৮৩৬

গ্রিজম্যান-সুয়ারেজ ছাড়া গতি নেই মেসির

সর্বশেষ

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের হাইকোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

যশোরের হরিণার বিলে তিন দশকেও কাটেনি জলাবদ্ধতা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT