চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাইব্রিড ভেইকল চ্যালেঞ্জ ২০১৭’ পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘টিম স্বপ্নযান’

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৩:২৩ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

ভারতের ইমপেরিয়াল সোসাইটি অফ ইনোভেটিভ ইঞ্জিনিয়ার্স আয়োজিত ফর্মুলা হাইব্রিড প্রতিযোগিতা ‘হাইব্রিড ভেইকল চ্যালেঞ্জ ২০১৭’ এ পুরস্কার জিতেছে বাংলাদেশের আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম স্বপ্নযান’।

ভারতে স্টুডেন্ট ফর্মুলা হাইব্রিড প্রতিযোগিতায় আইএসআইই গো গ্রিন এবং আইএসআইই ফিউচার এইচভিচি ক্যাটাগরিতে দুইটি পুরস্কার অর্জন করে।

‘টিম স্বপ্নযান’ জ্বালানী সাশ্রয়ী গাড়ি বানানোর জন্য আইএসআইই গো গ্রিন অ্যাওয়ার্ড পায়। মাত্র ২০০ মিলিলিটার তেল খরচ করে ৮ কিলোমিটার পথ অতিক্রম করে, যেখানে অন্যান্য টিমের এই দূরত্ব অতিক্রম করতে লেগেছে সর্বনিম্ন ৩৫০ মিলিলিটার।

Banglabid

প্রথমবারের মত অংশগ্রহণ এবং প্রত্যেকটি টেস্ট এ ভাল দক্ষতা প্রদর্শনের জন্যে; বিশেষ করে ব্রেক, স্কিড প্যাড, এনডিওরেন্স টেস্টিংয়ের ফুয়েল ইকোনমি সেগমেন্টে ভালো পারফরম্যান্স দেখানোর জন্যে আইএসআইই ফিউচার এইচভিচি পুরস্কার পায়, এ পুরস্কার হিসেবে ‘টিম স্বপ্নযান’কে এক লাখ রুপি দেওয়া হয়।

স্বপ্নযান দলের সদস্য সান্নিয়াত জাহান সানি চ্যানেল আই অনলাইনকে বলেন: আমরা একটা সুনিদিষ্ট লক্ষ্য নিয়েই ভারত যাত্রা করেছিলাম।এতে আমরা সফল হয়েছি। লাল সবুজের বাংলাদেশের জন্যে বিদেশের মাটিতে পুরস্কার অর্জন করতে পেরে বেশি আনন্দিত দলের সবাই।

অন্যান্য দেশের ৭৫টি দলের মধ্যে স্বপ্নযানসহ ৪৮টি দল ভার্চুয়াল রাউন্ড পাড়ি দিয়ে মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। ব্রেক, অ্যাকসেলারেশন, অটো ক্রস, স্কিড প্যাড টেস্টিং নামের চারটি ধাপ শেষে ১৫টি দল মূল রেসিং ট্র্যাকে নামার সুযোগ পায়।এর মধ্যে ‘স্বপ্নযান’ একটি।

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ জন তরুণের তৈরি ‘স্বপ্নযান’
Reneta

‘টিম স্বপ্নযান’ দলের অধিনায়ক কামরুল হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন: আমরা যে সাফল্য অর্জন করেছি তা আমাদের মত উন্নয়নশীল দেশের জন্য খুবই আনন্দের কারণ গাড়িটি তৈরিতেসম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। আমরা আশা করছি, এই অর্জন বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে অনুপ্রাণিত করবে, বিশেষকরে গাড়িপ্রেমী ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রদেরকে আরও উৎসাহিত করবে। আমরা আমাদের স্পন্সর প্রতিষ্ঠান ইউপিএস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী যারা আমাদের প্রজেক্টে সহযোগিতা করেছে তাদেরকে অভিনন্দন জানাই।

টিম স্বপ্নযানের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে কামরুল জানান, এ সাফল্যের পর খুব শীঘ্রই জার্মানিতে এমন একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে তাদের।

ফর্মুলা হাইব্রিড প্রতিযোগিতাটি ১৬  থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের দিল্লির বুদ্ধা ইন্টারন্যাশনাল সার্কিট-এ অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষা সচিবসহ ৬ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

পরবর্তী

একের পর এক পুকুর ভরাট করে স্থাপনা

পরবর্তী

একের পর এক পুকুর ভরাট করে স্থাপনা

স্বজনদের সঙ্গে ঈদ

খুনিদের পক্ষে খুনিদের ধর্মঘট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, কী আছে সরকারের পরিকল্পনায়

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT