চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাইব্রিড’ ও ‘কাউয়া’র পর ওবায়দুল কাদেরের ‘মুরগিতত্ত্ব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

‘হাইব্রিড’ এবং ‘কাউয়া’ তত্ত্বের পর দলের অবস্থা বুঝাতে এবার দেশি আর ফার্মের মুরগির উদাহরণ টানলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে আলোচনা সভায় তিনি বলেন: ফার্মের মুরগির কারণে দেশি মুরগিরা কোণঠাসা হয়ে পড়েছে।

দেশি মুরগি বলতে আদি ও খাঁটি আওয়ামী লীগার এবং ফার্মের মুরগি বলতে দলে নতুন আসাদের দিকে ইঙ্গিত করেন ওবায়দুল কাদের।

Banglabid

তিনি এর আগে দেওয়া তার ‘কাউয়া’ তত্ত্বের কথাও উল্লেখ করেন এবং বলেন, আজ অবশ্য অন্য উপমা দিতে চান।

ওবায়দুল কাদের বলেন: এর আগে সিলেটে কাউয়ার' কথা বলেছিলাম। এখানে কাউয়ার’ কথা বলব না। তবে, মনে হয় (দলে) ফার্মের মুরগি ঢুকে গেছে। আমাদের দেশি মুরগি দরকার, ফার্মের মুরগি দরকার নেই। এটা স্বাস্থ্যকরও নয়।

`দেশি মুরগি কোণঠাসা হয়ে যাচ্ছে, ফার্মের মুরগি ঢুকছে,’ বলে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Reneta

‘হাইব্রিড’ নেতাদের সতর্ক করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পুরো মঞ্চ নেতায় ভরে গেছে। বিলবোর্ডেও নেতাদের চেহারা। নেত্রী বানিয়েছেন ডিজিটাল বাংলাদেশ, আর এদিকে চলছে বিলবোর্ডে নেতাদের প্রদর্শনী।

বিলবোর্ড নেতাদের উদ্দেশে তিনি বলেন: আওয়ামী লীগের নাম দিয়ে অপকর্ম করলে সহ্য করা হবে না। আওয়ামী লীগের নামে অপকর্ম চলবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরমুজিবনগর দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT