চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান: কারাগার থেকে মুক্তি পেলেন হাসনাত করিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৮
অপরাধ
A A
হাসনাত করিম

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন: বুধবার রাতে আদালত থেকে হাসনাত করিমের মুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে আসে। বুধবার আমরা কাগজপত্র যাচাই-বাছাই করি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

Banglabid

তিনি আরও জানান: কারাগার থেকে বের হয়েই হাসনাত করিম একটি কালো জিপে করে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকার পথে রওনা হন। সেসময় তিনি কারো সঙ্গেই কথা বলেননি।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে ২০১৬’র পয়লা জুলাই রাতভর জিম্মি করে রেখে জঙ্গিরা দুই পুলিশ কর্মকর্তা এবং ৯ ইতালীয়, ৭ জাপানি, এক ভারতীয় এবং এক মার্কিন নাগরিককে হত্যা করে।

জঙ্গি হামলার পরদিন সকালে উদ্ধারকৃত জিম্মিদের মধ্যে রহস্যজনক আচরণের কারণে হাসনাত করিমকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। ঘটনার কয়েকদিন পর হাসনাতকে ছেড়ে দেওয়ার কথা পুলিশের পক্ষ থেকে জানানো হলেও তাকে আর ছাড়া হয়নি।

Reneta

একজন কোরিয়ান নাগরিকের গোপনে ধারণ করা ভিডিও প্রকাশিত হওয়ার পর হাসনাত করিমের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলতে থাকে। ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষকের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে যোগাযোগ ছিল বলেও অভিযোগ ওঠে।

গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ওই বছরের ৩ আগস্ট তাকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। ৪ আগস্ট প্রথম দফায় হাসনাতের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট গুলশান হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তবে গ্রেপ্তার হওয়া হাসনাত করিমকে বাদ দিয়ে ৮ জনকে অভিযুক্ত করে গত ২৩ জুলাই ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দিয়েছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিডহলি আর্টিজানহাসনাত করিম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT