চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলকে টার্গেট করেই ‘পদ্মাপুরাণ’, কোন পথে ‘প্রীতিলতা’র ভবিষ্যৎ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২১
বিনোদন
A A
পদ্মাপুরাণ সিনেমার পোস্টার যেখানে তিনজন চরিত্রের ছবি দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার ধকল সামলে সবকিছুর মতো স্বাভাবিক হতে চলেছে দেশের প্রেক্ষাগৃহগুলো। এরইমধ্যে রাজধানীর মাল্টিপ্লেক্স সহ খুলতে শুরু করেছে অন্যান্য সিনেমা হলগুলোও। আর তাতেই নড়েচড়ে বসেছেন নির্মাতা, প্রযোজকরা। যারা বহুদিন ধরে নতুন সিনেমা নিয়ে বসে আছেন প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়!

তেমনি একটি প্রতীক্ষিত সিনেমা ‘পদ্মাপুরাণ’। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করা মাত্রই নির্মাতা রাশিদ পলাশ এই সিনেমার মুক্তির ঘোষণা দিলেন। চ্যানেল আই অনলাইনকে নির্মাতা জানালেন, আসন্ন দুর্গাপূজা সামনে রেখে ‘পদ্মাপুরাণ’ মুক্তির প্রস্তুতি নিয়েছি। আগামি ৮ অক্টোবর সিনেমাটি দেশের সিনেপ্লেক্সসহ দেশব্যাপী সিঙ্গেল স্ক্রিনগুলোতে মুক্তি দিতে চাই।

তিনি বলেন, এখনও দেশের বহু প্রেক্ষাগৃহ বন্ধ আছে। আশা করি সামনে ধীরে ধীরে সবগুলো হল খুলতে শুরু করবে। তাছাড়া সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও খুলে দেয়ার কথা শুনছি। আমার সিনেমাটি কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা রিলেট করতে পারবে। তাই আমাদের টার্গেট থাকবে সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে ‘পদ্মাপুরাণ’ মুক্তি দেয়ার।

পদ্মাপুরাণ সিনেমার একটি দৃশ্য
Banglabid

সিনেমা হলের পাশাপাশি ওটিটি প্লাটফর্মে ‘পদ্মাপুরাণ’ মুক্তির পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে রাশিদ পলাশ বলেন, ‘ওটিটি নয়, পদ্মাপুরাণ নির্মাণ করেছি সিনেমা হলের দর্শকদের কথা ভেবে। সেই স্বাদ গন্ধই পাওয়া যাবে চলচ্চিত্রটিতে, তেমন ট্রিটমেন্টই আছে পুরো সিনেমায়। করোনার কারণে মাঝখানে ওটিটির রমরমা শুরু হয়েছে। কিন্তু পদ্মাপুরাণ ওটিটির কন্টেন্ট নয়, এটা পুরোপুরি সিনেমা হলের কন্টেন্ট!’

‘পদ্মাপুরাণ’ ছাড়াও এই নির্মাতা ব্রিটিশ বিরোধী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে আগেই সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। যেখানে প্রীতিলতার চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয় চিত্রনায়িকা পরীমনিকে।

চলতি মাসেই থেকেই ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং শুরুর কথা ছিলো, কিন্তু পরীমনি গ্রেপ্তার হওয়ায় তা সম্ভব হয়নি। এই সিনেমার ভবিষ্যৎ কী, জানতে চাইলে নির্মাতা জানান, ‘আমরা আশা করছি পরীমনি আইনি ঝামেলা শেষ করে কাজে ফিরবে। যদিও একটা শঙ্কা থাকছে, তারউপর অন্যায়ভাবে যেরকম মানসিক টর্চার করা হচ্ছে, তাতে তিনি মুক্তি পেলেই সাথে সাথে কাজে ফেরার মতো পরিস্থিতিতে থাকেন কিনা! ফলে এসব কারণে হয়তো ‘প্রীতিলতা’ সিনেমার কাজ শুরু করতে একটু দেরী হতে পারে।’

চ্যানেল আই অনলাইন সংবাদে 'পদ্মাপুরাণ' ও 'প্রীতিলতা' ভবিষ্যৎ. Channel i News - চ্যানেল আই নিউজ
প্রীতিলতার ফার্স্ট লুকে চিত্রনায়িকা পরীমনি
Reneta

তবে পরীর মুক্তি পেতে বেশী বিলম্ব হলে প্রয়োজনে প্যারোলে মুক্তির আবেদন করার কথাও জানান রাশিদ পলাশ। এ বিষয়ে তিনি বলেন, পরীমনি একজন আর্টিস্ট। তাকে নিয়ে আমরা ‘প্রীতিলতা’র কাজটি শুরু করেছি, দেরী হলেও আমরা তাকে নিয়েই কাজটি শেষ করতে চাই। শেষ পর্যন্ত তার মুক্তি প্রক্রিয়া যদি আরো বিলম্বিত হয়, তাহলে সব প্রসিডিউর মেনে আমরা ‘প্রীতিলতা’ কাজটির জন্য পরীর প্যারোলে মুক্তি চাইবো। বলিউড থেকে শুরু করে পৃথিবীর অনেক আর্টিস্ট এর ক্ষেত্রে আমরা এটা দেখেছি। কিন্তু আমরা এই পরিস্থিতি তৈরী হোক চাই না। বরং তার আগেই আসলে পরীর মুক্তি চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিটিপদ্মাপুরাণপরীমনিপ্রীতিলতারাশিদ পলাশলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনেকেই এখন নব্য আওয়ামী লীগার: ওবায়দুল কাদের

পরবর্তী

ফেরদৌস আরা

পরবর্তী
ফেরদৌস আরা চ্যানেল আই অনলাইনের জন্য সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেরদৌস আরা

সংসদ টিভি থেকে অধিবেশনের তথ্য সংগ্রহ করতে সাংবাদিকদেরকে অনুরোধ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT