চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যামি ঝড়ে খুলনাকে ১৫৫ রানের লক্ষ্য দিল রাজশাহী

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:১১ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

অধিনায়ক ড্যারেন স্যামির ঝড়ো ব্যাটিংয়ে খুলনা টাইটান্সকে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে রাজশাহী কিংস। মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করে ড্যারেন স্যামির অনবদ্য ৭১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রান করে রাজশাহী।

ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেন মুমিনুল ও জুনায়েদ। প্রথম তিন ওভার থেকে এই দুজন নেন মাত্র ১৩ রান। তবে চতুর্থ ওভারেই খোলস ছেড়ে বেরিয়ে আসেন রাজশাহীর দুই ওপেনার। কেভন কুপারের করা চতুর্থ ওভারে মুমিনুল দুটি ও জুনায়েদ একটি চার হাঁকান।

তবে পরের ওভারেই হোঁচট খায় রাজশাহী। মাহমুদউল্লাহর করা পঞ্চম ওভারের দ্বিতীয় বলে কট এন্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মুমিনুল। শফিউল ইসলামের করা ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে দারুণ এক ছক্কা হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দেন জুনায়েদ। তবে পরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তিনি সাজঘরে ফিরলে ম্যাচে ফিরে খুলনা।

Banglabid

পরপর দুই উইকেটের পতনের পর দেখে শুনে খেলতে থাকে  সাব্বির ও সামিত। মোশাররফ হোসেন রুবেলের করা দশম ওভারের প্রথম বলে দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে রাজশাহীর দর্শকদের মাতান সাব্বির। তবে পরের বলে তিনি লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরে গেলে ব্যাফুটে চলে যায় স্যামির দল।

সাব্বিরের আউটের পর পরই ফিরে যায় উমর আকমল ও সামিত প্যাটেল। এক পর্যায়ে ক্রিজে একাই লড়ে যান ড্যারেন স্যামি। তিনি মাত্র ৩৪ বলে চারটি চার ও পাঁচটি ছয়ে ৭১ রান করেন। স্যামি বিশাল বিশাল ছক্কা হাঁকিয়ে গ্যালারির দর্শকদের আনন্দে মাতান।

শেষ পর্যন্ত স্যামির কল্যাণেই ১৫৪ রানের পুঁজি পায় রাজশাহী কিংস।

Reneta

খুলনার বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন শাফিউল ইসলাম ও কেভন কুপার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT