চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যানিটারি ন্যাপকিন ব্যবহার নিয়ে ‘প্যাডম্যান’ অক্ষয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- অক্ষয় কুমার প্যাডম্যান

চ্যানেল আই অনলাইন- অক্ষয় কুমার প্যাডম্যান

২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অক্ষয় কুমারের নতুন চলচ্চিত্র ‘প্যাডম্যান’। সম্প্রতি মুম্বাইয়ে এই চলচ্চিত্রের প্রচারণায় অংশ নিয়ে অক্ষয় জানান, প্রত্যেক নারীর পূর্ণ সুযোগ থাকা উচিত স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের।

অক্ষয়ের মতে, স্যানিটারি ন্যাপকিন ব্যবহার নারীর বিলাসিতা নয়, ঋতুকালীন সময়ে যে কোন নারীর পরিচ্ছন্নতার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। খুবই দুঃখের সাথে অক্ষয় জানান, ভারতে ৮২ শতাংশ নারী স্যানিটারি প্যাড কেনা বা ব্যবহারের সুযোগই পান না, এমনকি পিরিয়ড চলা কালে তাদেরকে নিজের ঘরে পর্যন্ত শুতে না দিয়ে বারান্দায় শুতে বাধ্য করা হয়।

অক্ষয় কোনভাবেই ভেবে পান না, কেন নারীদের পিরিয়ড হওয়া নিয়ে ভারতে এতটা লুকোচুরি করা হয়। এই লুকোচুরির কারণেই মেয়েরা পর্যাপ্ত সেবা পায় না বলে মনে করেন তিনি।

Banglabid

অক্ষয় সিদ্ধান্ত নিয়েছেন নারীদের নিয়ে এবং নারীদের জন্য আরও অনেক চলচ্চিত্রে কাজ করবেন তিনি। শৌচাগার ব্যবহার নিয়ে নির্মিত ‘টয়লেট: এক প্রেম কথা’র পর ভারতীয় নারীদের স্যানিটারি ন্যাপকিন নিয়ে সচেতন করতে ‘প্যাডম্যান’ এ কাজ করেছেন অক্ষয় কুমার। ‘প্যাডম্যান’ চলচ্চিত্রে গোলাপী অন্তর্বাসের সাথে স্যানিটারি ন্যাপকিন পরে একটুও লজ্জিত নন তিনি।

ভারতের অনেক নারীর সাথে কথা বলে অক্ষয় জেনেছেন, পিরিয়ড চলাকালে শারীরিক কষ্টের চেয়ে বেশি কষ্ট নারীরা পান আশেপাশের মানুষের ব্যবহারে। তাদের পরিচ্ছন্নতা নিয়েই কেউ চিন্তিত নন। এই বিষয়গুলো অক্ষয়কে ভাবিয়েছে, এসব নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ করেছে।

একের পর এক সমাজ সচেতনতা মূলক চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন অক্ষয়। অক্ষয়ের নতুন চিন্তা ভারতের যৌতুক প্রথা নিয়ে চলচ্চিত্রে কাজ করার। ‘প্যাডম্যান’ মুক্তির পর অক্ষয় কাজ শুরু করবেন তাঁর নতুন পরিকল্পনা নিয়ে।

Reneta

‘প্যাডম্যান’ ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। আরও থাকছেন সোনম কাপুর ও রাধিকা আপ্তে। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারপ্যাডম্যানরাধিকা আপ্তেসোনম কাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রান্না নিয়েও সিনেমা হতে পারে, প্রস্তাব ফেরদৌসের

পরবর্তী

এই বছরে রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেবে ৫০ হাজার শিশু

পরবর্তী
রোহিঙ্গা শিশু

এই বছরে রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেবে ৫০ হাজার শিশু

কেকা ফেরদৌসী টেলিভিশন ক্যারিয়ারে পঁচিশ বছর পূর্ণ হওয়ায় আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান ও নৈশভোজের।

ছবিতে কেকা ফেরদৌসীর টেলিভিশনে রান্নার ২৫ বছর

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT