চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্মার্ট টিভি’ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান এফবিআইয়ের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

হালের সেনসেশন ‘স্মার্ট টিভি’ হ্যাকারদের গুপ্তরবৃত্তির জন্য সহজ  মাধ্যম হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই ।)

ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থেকে কম্পিউটারের বিশেষ বৈশিষ্ট্যগুলো যুক্ত করার মাধ্যমে পরিচিত টেলিভিশনগুলোই হলো স্মার্ট টিভি। কম্পিউটার, ফ্ল্যাটস্ক্রিন টেলিভিশন ও সেট টপ বক্সের একটি বিশেষ সমন্বয় থাকে এতে। ইন্টারনেট সংযোগ, ভিডিও, অ্যাপ ও গেম, ডিভিআর, সেন্সর ইত্যাদি এর বৈশিষ্ট্য।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, কয়েক বছর ধরে স্মার্ট টিভির জনপ্রিয়তা উর্ধ্বমুখী। অনেকে নিজের ব্যাংক ব্যালেন্সকে পাত্তা না দিয়ে স্মার্ট টিভি কিনছেন। কিন্তু সামান্য অসচেতনতার কারণে এই শখের স্মার্ট টিভিই আপনার সর্বনাশ করে দিতে পারে হ্যাকারদের কল্যাণে।

Banglabid

এফবিআই এক সতর্ক বার্তায় জানায়, আপনার কেনা স্মার্ট টিভিগুলো সাইবার অপরাধী কর্তৃক আপনার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। হতে পারে আপনার ক্ষতির কারণ। ইন্টারনেট সংযুক্ত এসব স্মার্ট টিভি অনধিকার প্রবেশ ব্যবহারকারীর জন্য ঝুঁকিপূর্ণ।

উন্নত প্রযুক্তিগত বৈশিষ্ট্যসম্পন্ন টেলিভিশন নির্মাতা এবং অ্যাপ বিকাশকারীরা গ্রাহকদের ওপর কীভাবে নজরদারী করতে পারে তার রূপরেখা তোলে ধরার পাশাপাশি এফবিআই বলছে, সাইবার অপরাধীরা অনিরাপদ স্মার্ট টিভিগুলির নিয়ন্ত্রণ নিতে পারে এবং অসচেতন গ্রাহকদের সম্ভাব্য ধ্বংসযজ্ঞের কারণ হতে পারে।

এফবিআইয়ের সতর্কতামূলক বিবৃতিতে আরও বলা হয়, হ্যাকারেরা চ্যানেল পরিবর্তন করতে, শব্দ নিয়ন্ত্রণ করতে এবং বাচ্চাদের নিষিদ্ধ ভিডিও দেখাতে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতি হতে পারে, তারা আপনার বেডরুমের টিভি ক্যামেরা এবং মাইক্রোফোন চালু করতে পারে এবং নিঃশব্দে আপনার মানহানিকর কিছু করে বসতে পারে।

Reneta

সম্ভাব্য এই ক্ষতি থেকে রক্ষা পেতে এফবিআই সুপারিশও করেছে কিছু।

এফবিআই জানায়, স্মার্ট টিভির নিরাপদ ব্যবহার করতে হলে গ্রাহকদের তার সেটিংস নিজেদের শিখে নিতে হবে। সাধারণ গুগল সার্চেও তা শেখা যেতে পারে। আর উৎপাদনকারীদের দ্বারা সেট করা ত্রুটিপূর্ণ নেটওয়ার্কের পাসওয়ার্ডগুলি পরিবর্তন করা যেতে পারে এবং মাইক্রোফোন ও ক্যামেরা কীভাবে সচল এবং অসচল করা যায় তা জেনে নিতে হবে।

ব্রিটিশ সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ ম্যাট টেইটও স্মার্ট টিভি নিয়ে সতর্ক করে বলেন, স্মার্ট টিভি এবং ডিভাইসগুলির মধ্যে জটিল সফটওয়্যার, ইন্টারনেট সংযোগ এবং মাইক্রোফোনের মতো সংহত সেন্সর থাকে, যা ইন্টারনেট স্ট্রিমিং পরিষেবার প্রক্রিয়ায় ডিভাইসটি দুর্ভাগ্যবশত হ্যাকারদের দ্বারা আক্রান্ত হতে পারে।

তিনি এটাও জানান যে, সাধারণত যারা তাদের ডিভাইসগুলি আপ টু ডেট রাখেন তাদের খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই।

তবে যারা বেশি উদ্বিগ্ন এবং  যারা স্মার্ট বৈশিষ্ট্যগুলির পরিষেবা চান না তাদের হ্যাকারদের থেকে দূরে থাকার সহজ সমাধান হলো, আপনার নেটওয়ার্ক থেকে ডিভাইসটি আনপ্লাগ করে রাখুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিআইযুক্তরাষ্ট্রস্মার্ট টিভি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতারণার দায়ে ধোনির নামে মামলা

পরবর্তী

ফেদেরারের নামে সুইস মুদ্রা

পরবর্তী

ফেদেরারের নামে সুইস মুদ্রা

ট্রাস্ট নয়, এরশাদের সম্পদ দেখুক আদালত: এরিক

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT