তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনে ‘এইচডিআর প্লেব্যাক’ সুবিধা চালু করল ইউটিউব

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি কার্নিভাল পোশাক পরিধান করে, পেছনে নদী ও কাঠের ব্রিজের দৃশ্য সহ, ইউটিউব এইচডিআর সুবিধার প্রচার করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউটিউবের স্মার্টফোন অ্যাপে ভিডিও দেখার ক্ষেত্রে এখন থেকে এইচডিআর সুবিধা পাওয়া যাবে। শুরুতে কিছু নির্দিষ্ট মডেলের স্মার্টফোনেই এই সুবিধা পাওয়া যাবে। রেডিট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এমনটাই জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইল।

তবে ইউটিউব এখনও এই ফিচারটি আনুষ্ঠানিকভাবে চালু করেনি এবং ফিচারটি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণাও দেওয়া হয়নি।

ইউটিউব অ্যাপ দিয়ে এইচডিআর মোডে ভিডিও দেখা যাবে, এমন স্মার্টফোনগুলো হলো গুগল পিক্সেল, পিক্সেল এক্সএল, স্যামসাঞ গ্যালাক্সি এস৮, গ্যালাক্সি এস৮ প্লাস, গ্যালাক্সি নোট ৮, এলজি ভি৩০ এবং সনি এক্সপেরিয়া এক্সজেড।

স্যামমোবাইলের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সর্বোচ্চ ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনে এইচডিআর ভিডিও দেখা যাবে। তবে এই ফিচারটি কারণে বিভিন্ন সমস্যায়ও পড়তে হচ্ছে ব্যবহারকারীদের, জানিয়েছে স্ল্যাশগিয়ার।

এইচডিআর মোডে ভিডিও দেখা কারণে বেশ উচ্চ ব্রাইটনেস থাকায় দ্রুত চার্জ শেষ হওয়া এবং ফুল স্ক্রিন মোড চালু হচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…