চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনা রংপুরে। তারাগঞ্জ ইকরচালীতে দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংর্ঘষ। বিকট শব্দ, এ যেনো এক কেয়ামত। আতঙ্কে হতভম্ব চারপাশের মানুষজন। বাস দুটি দুমরে-মুচরে একাকার। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা ছুটে আসে দুর্ঘটনাস্থলে।

রংপুর-সৈয়দপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের ৫০টি এ্যাম্বুলেন্স এসে নিহত ও আহতদের উদ্ধার করে তাৎক্ষনিকভাবে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

আহত রোগীদের পেয়ে শুরু হয় চিকিৎসকদের দৌড়-ঝাঁপ। এ দুর্ঘটনায় চালক-হেল্পারসহ নিহত ১৩ জন। নিহতরা হলেন, মোঃ আলী কালা (৩০), আব্দুল মতিন (৩২), চন্দন রায় (৩৫), শিক্ষিকা জিন্নাত আরা (৩৮), আকুল মিয়া (২৫), লিটন হোসেন (২৬), তৈয়ব মিয়া (৪২), মমদেল (৪০),সুবোধ চন্দ্র (৩৫), অজ্ঞাত ৪ জন। আহত প্রায় ৫৬ জন। এদের মধ্যে আশংঙ্কাজনক অবস্থায় রয়েছে আরো ১০ জন।

Banglabid

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও গামী যাত্রীবাহি বাস সাইমন এক্সক্লুসিভ পরিবহন গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের ইকরচালী এলাকায় আসলে চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে দিনাজপুর থেকে রংপুরগামী যাত্রীবাহি বাস তৃপ্তি পরিবহন সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।

বিকট শব্দে গাড়ি দুটি যেনো দুমড়ে-মুচড়ে একটি বাসের ভেতরে অপর বাস ঢুকে যায়। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। এ সময় আহতদের আহাজারি কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। তাৎক্ষনিক আশপাশের লোকজন ছুটে এসে নিহত ও আহতদের উদ্ধার কাজ শুরু করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী, রংপুরের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, তারাগঞ্জ উপজেলার কর্মকর্তা জিলুফা ইয়াসমিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

Reneta

সে সময় দুর্ঘটনা কবলিত এলাকায় বাসটি পড়ে থাকায় এবং হাজার হাজার মানুষের ভিড়ে সড়ক চলাচল বন্ধ হয়ে যায়। দিনাজপুর, ঠাঁকুরগাও, পঞ্চগড়, নীলফামারী, ঢাকা, বগুড়া, রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের শত শত যানবাহন আটকে পড়লে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সড়ক দুর্ঘটনার কয়েক ঘন্টা ধরে যাত্রী উদ্ধার কাজ চলে।

আহতদের চিকিৎসা দিতে ব্যস্ত হয়ে পড়েন হাসপাতালের পরিচালক, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়রা। এক আহত বাবু মিয়ার মা সুফিয়া বেওয়া বলেন, ‘হামার ওপর এ্যানকা ক্যান হইল। হামরায় তো কারো ক্ষতি করি নাই। এ্যালায় হামাক কায় দেকপে। ক্যানকা করি খরচ চলবে’।

এদিকে সড়ক দুর্ঘটনায় নিহতদের জন্য তাৎক্ষনিকভাবে নিহতের পরিবারদেরকে রংপুরের জেলা প্রশাসক ৫ হাজার টাকা ও তারাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ৪ হাজারসহ জনপ্রতি ৯ হাজার টাকা এবং ৪৮ আহত পরিবারদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২ হাজার ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১ হাজার টাকাসহ জনপ্রতি ৩ হাজার টাকা অনুদান দেয়া হয়।

রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার সাংবাদিকদের জানান, নিহত ও আহতদের আর্থিক অনুদান দেয়া হয়েছে। পাশাপাশি আশপাশ জেলার প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হবে। নিহতদেরকে তাদের নিজ বাসায় সুষ্ঠুভাবে পৌঁছে দেয়া যায় সে ব্যবস্থা করা হবে।

এছাড়া আহতরা যাতে করে সুচিকিৎসা পায় চিকিৎসকদেরকে বিশেষভাবে বলা হয়েছে। যেনো সম্পূর্ণ সুস্থ্য হয়ে আহতরা তাদের বাসায় ফিরে যেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রংপুরসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শফিক রেহমান: মঞ্চে এবার সেই বার্গম্যান

পরবর্তী

ইউনূস-হিলারিকে নিয়ে সংবাদে ইউনুস সেন্টারের প্রতিবাদ

পরবর্তী

ইউনূস-হিলারিকে নিয়ে সংবাদে ইউনুস সেন্টারের প্রতিবাদ

আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT