রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

রাজনৈতিক নেতাদের আলোচনা সভা, বৈঠক, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক নেতারা একটি সভায় আলোচনা করছেন, বৈঠক চলাকালে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৫৮৪ ফ্লাইট যোগে সকাল ৮টা ৩০মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেছেন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২৫ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটে সেতুমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিষয়:ওবায়দুল কাদের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…