চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বার্থপর’ বেলের কারণে রিয়াল ছেড়েছিলেন আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

‘লা ডেসিমা, লা ডেসিমা’ করে যখন মুখ ক্লান্ত করে ফেলার দশা রিয়াল মাদ্রিদ সমর্থকদের, তখন স্বপ্নপূরণ করেছিলেন কার্লো আনচেলত্তি। সান্তিয়াগো বার্নাব্যুতে এনে দিয়েছিলেন স্বপ্নের দশম ইউরোপ সেরার শিরোপা। এমন প্রাপ্তির পরও মাথা নিচু করেই মাদ্রিদ ছাড়তে হয়েছিল ইউরোপের অন্যতম সেরা এ কোচকে। তার পেছনে নাকি দায় ছিল গ্যারেথ বেলের!

রিয়াল ছাড়ার চার বছর পর মুখ খুলেছেন আনচেলত্তি। ইতালিয়ান দৈনিক ইল নাপোলিস্তাকে দেয়া সাক্ষাৎকারে বেলকে ধুয়ে দিয়েছেন বর্তমানে নাপোলির দায়িত্বে থাকা এ কোচ। সাবেক শিষ্যের স্বার্থপরতার কারণে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তর্কও করেছিলেন বলে জানিয়েছেন।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার এক ম্যাচ ঘিরে পেরেজের সঙ্গে দ্বন্দ্বের শুরু আনচেলত্তির। সেই ম্যাচে ২-১ গোলে হেরে গিয়েছিল রিয়াল। দায় পুরোটা বেলের উপরই চাপিয়েছেন একাধিকবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ।

Banglabid

‘কখনো কোনো কিছু যদি রাগায় সেটা হল স্বার্থপরতা। এটা তখনই হয় যখন একজন খেলোয়াড়ের বল পাস দেয়া উচিত, কিন্তু সে সেটা দেয় না।’

‘এ কারণে আমাকে মূল্য চোকাতে হয়েছে। মাদ্রিদে থাকতে ভ্যালেন্সিয়া ম্যাচে আমি বেলকে তুলে নিয়েছিলাম। চাইছিলাম সে যেন বেনজেমাকে বলটা বাড়িয়ে দেয়, কারণ বেনজেমা তখন গোল পাচ্ছিল না। কিন্তু বেল করল উল্টোটা, পাস দেয়ার বদলে নিজেই গোলে শট নিল। গোল করতে পারল না। এই কারণটা ফ্লোরেন্তিনোর সঙ্গে আমার ঝগড়ার শুরু করল। বেলকে তুলে নেয়ার পরই ঝামেলার শুরু।’

রিয়াল ছাড়ার পর বায়ার্ন মিউনিখ হয়ে এখন নাপোলির দায়িত্ব নিয়ে সুখেই আছেন বলে জানিয়েছেন বর্ষীয়ান এ কোচ। কারণ হিসেবে আনচেলত্তির মূল্যায়ন, ‘নাপোলির কোনো খেলোয়াড়ই স্বার্থপর নয়!’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্লো আনচেলত্তিগ্যারেথ বেলরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT