চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীর ধর্ষণের শিকার নোরার মৃত্যুদণ্ড নিয়ে তোলপাড় বিশ্বমিডিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ১১, মে ২০১৮
আন্তর্জাতিক
A A

জোড় পূর্বক বিয়ে অত:পর ধর্ষণ! এর কোনটিই অপরাধ বলে বিবেচিত নয় সে দেশে। নারীদের বিরুদ্ধে অন্যায়ের ও প্রতিবাদ হয় না সেখানে। তাই নিজেই অস্ত্র হাতে তুলে নিলেন সুদানের নোরা হুসেন।

এরপর স্বামীকে খুনের অভিযোগে ১৯ বছরের নোরা হুসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে সুদানের একটি আদালত। আর এ ঘটনায় আলোড়ন তুলেছে বিশ্বমিডিয়া।

জানা গেছে, মাত্র ১৫ বছর বয়সেই নোরাকে জোর করে বিয়ে দেয়া হয়েছিল সেই লোকের সঙ্গে। এবং বিয়ের পর জোরপূর্বক ধর্ষণের শিকার হতে হয়েছে তাকে।

এদিকে নোরার পক্ষে দাঁড়িয়েছে মানবাধিকার সংস্থাগুলো। এরই মধ্যে হাজার হাজার ‘ব্যাক্তি ‘ জাস্টিস ফর নোরা’ এবং ‘সেইভ নোরা’ হ্যাশট্যাগ সম্বলিত পিটিশনে সাক্ষর করেছে।

বিয়ের পরই নোরা তার স্বামীর বাড়ি থেকে পালিয়ে বছর তিনেক তার এক চাচির বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু পরে নোরার বাবা তাকে আবার স্বামীর বাড়িতে পাঠায় বলে জানা গেছে। এর পর তার স্বামী তার আত্মীয়দের সহায়তা নিয়ে তাকে ধর্ষণ করতে থাকে। উপায় না দেখে, নোরা তার স্বামীকে ছুরিকাঘাত করে এবং এতেই তার মৃত্যু হয়।

এদিকে আইনগতভাবে সুদানে মেয়েদের সর্বনিম্ন বিয়ের বয়স মাত্র ১০ বছর। এবং বিয়ের পর স্বামীর জোরপূর্বক ধর্ষণ সেখানে বৈধ।

The court is full. People gathered to support Noura for her last trial. Thanks to our @AfrikaYM member @badreldins for keeping us updated. #JusticeForNoura @ENoMW @elizamackintosh pic.twitter.com/GEaaZD6ElE

— Sodfa Daaji (@sodfadaaji) May 10, 2018

তাই নোরার প্রথম আইনজীবী এক পর্যায়ে তার পক্ষে আইনী লড়াই চালাতে প্রত্যাখ্যান করেন। এর পর ড. আল ইমরান নামের আরেক আইনজীবী নোরাকে সহায়তার হাত বাড়িয়ে দেন। ইমরান বলেন , নোরা কেবল আইনগতভাবেই বঞ্চিত হয় নি, নিজের পরিবারও তার প্রতি ন্যায় আচরণ করে নি।’

এদিকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যশনাল সুদানে কর্মরত গবেষক আহমেদ ইলজবির বলেন, বিবাহপূর্বক ধর্ষণ সুদানে একটি প্রাত্যহিক ঘটনা। কিন্তু কেউ এ নিয়ে মুখ খুলতে চায় না। নোরার এ ঘটনার পরেই ব্যাপারটি প্রকাশ্যে এলো।’

জানা গেছে, নোরার স্বামীর পরিবার মামলাটি তুলে নিতে কিংবা ক্ষতিপূরণ নিতে রাজি নয়।

শেয়ারTweetPin2
পূর্ববর্তী

যৌনসন্ত্রাস বিরোধী গণ কনভেশন: দৃঢ়তার সঙ্গে দাঁড়ালে ‘পথ কুকুরের ন্যায় পলাইবে ধেয়ে’

পরবর্তী

আইপিএল জুয়ার হোতা গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

পরবর্তী

আইপিএল জুয়ার হোতা গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

লজ্জিত হবে অপরাধী, ভুক্তভোগী নয়

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT