চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীন বাংলা ফুটবল দলের লুৎফর রহমান মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ২৯, জুন ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় লুৎফর রহমান মারা গেছেন। সোমবার সকালে যশোরের লোন অফিসপাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লাল-সবুজ পতাকার জন্য স্বাধীনতা সংগ্রামের এ ফুটবলযোদ্ধা।

১৯৫১ সালে জন্ম নেয়া লুৎফর রহমানের বয়স হয়েছিল ৭০ বছর। বিকেলে যশোরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন ও জানাজা শেষে শহরের কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

২০১৮ সালের ডিসেম্বরে ব্রেন স্ট্রোক করা কৃতী এ ফুটবলার নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের তরফ থেকে তাকে সাহায্য করেছিলেন।

Banglabid

লুৎফর রহমান ফুটবল ও হকি উভয়ই খেলতে পারতেন। ১৯৬৫ থেকে ১৯৭৫ সময়ে খেলেছেন যশোর জেলা ফুটবল দলে। ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তান বোর্ড দলে খেলেছেন, প্রতিপক্ষ ছিল পশ্চিম পাকিস্তানের সম্মিলিত বোর্ড দল।

১৯৬৯ সালে ঢাকা ওয়ারী ক্লাবে যোগ দেন তিনি। পরের বছর হন অধিনায়ক। ১৯৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধের সময় কলকাতা গিয়ে স্বাধীন বাংলা ফুটবল দলে নাম লেখান। দলটির খেলা ১৬ ম্যাচের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। স্বাধীনতার পর খেলেছেন বাংলাদেশ জাতীয় দলে। ১৯৭৫ সালে তুলে রাখেন বুটজোড়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ জাতীয় ফুটবল দলমুক্তিযুদ্ধলিড স্পোর্টসলুৎফর রহমানস্বাধীন বাংলা ফুটবল দল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT