চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বজন হারানোর ব্যথা আমি বেশ উপলব্ধি করতে পারি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৮
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
সড়ক দুর্ঘটনা

রোববার জাবালে নূর পরিবহনের বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মীম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজীব নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন।  এই বিষয়ে নিয়েই ফেসবুকে পোস্ট দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, গতকাল বিমানবন্দর সড়কে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত দুইজন শিক্ষার্থী রাজীব এবং মীম এর অকাল মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করছি৷ গত সপ্তাহে রাজশাহীর গোদাগাড়িতে সড়ক দুর্ঘটনায় আমার ভাতিজি কেয়া, তার দুই শিশুসন্তান, গৃহ পরিচারিকা এবং গাড়িচালক একইসাথে নিহত হয়৷

স্বজন হারানোর ব্যথা যে কী নিদারুণ কষ্টের, তা আমি বেশ উপলব্ধি করতে পারি৷ বিশেষ করে এই ধরণের অকাল মৃত্যু মেনে নেয়া যায় না। মহান আল্লাহ্ তাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। ঘাতক বাস চালককে ইতিমধ্যে আটক করা হয়েছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Banglabid

এরপরে তিনি লিখেছেন, শেখ হাসিনার সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বদাই সচেষ্ট। পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধেও সরকার কাজ করে যাচ্ছে৷ কিছুদিন আগে মন্ত্রীসভার বৈঠকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ৬ টি কার্যকরী নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

সবশেষে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাগুলো তুলে ধরে লিখেছেন, চালক ও তার সহকারীদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা, দূরপাল্লার যাত্রায় একজন চালককে যেন ৫ ঘন্টার বেশি একটানা গাড়ি না চালাতে হয় সেজন্য বিকল্প চালক রাখা, নির্দিষ্ট দূরত্ব পরপর সড়কের পাশে সার্ভিস সেন্টার বা বিশ্রামাগার তৈরি করা, অনিয়মতান্ত্রিক রাস্তা পারাপার বন্ধ, সিগন্যাল মেনে চলা এবং চালক ও যাত্রীদের সিট বেল্ট বাধা। সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলচ্চিত্রে ফিরবেন ববিতা?

পরবর্তী

জায়েদ খানের জন্মদিনে এফডিসিতে উৎসব!

পরবর্তী

জায়েদ খানের জন্মদিনে এফডিসিতে উৎসব!

শিল্পকলায় বৃষ্টির পদাবলি

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT