চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বজনপোষণের শিকার হয়ে বেশকিছু সিনেমায় অভিনয়ের সুযোগ হারিয়েছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২০
বিনোদন
A A

সুশান্তের মৃত্যুর পর বলিউডের স্বজনপ্রীতি (নেপোটিজম) এখন আলোচনার অন্যতম বিষয়। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমের সামনে অনেক তারকা মুখ খুলেছেন। এমনকি অনেকে বলিউডে নিজেদের স্বজনপোষণের শিকার হওয়ারও বাস্তব জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী তাপসী পান্নু।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাতকারে তাপসী জানিয়েছেন যে, আপনি যখন কোন স্টারকিড হয়ে জন্মগ্রহণ করেন তখন সাফল্যে পথ খুঁজে পেতে আপনাকে খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন পরে না। কেননা অন্যান্যদের তুলনায় যোগাযোগের দিক থেকে আপনি অনেক বেশি এগিয়ে থাকেন, যেই সুযোগটা ফিল্ম ইন্ডাস্ট্রির বাহিরে থেকে আসা বাকিদের থাকে না।

‘তবে আমি মনে করি দর্শকরা স্টারকিডদের অভিনয়ের তুলনায় বহিরাগতদের অভিনয় বেশি পছন্দ করেন। কারণ বহিরাগতরা যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের ক্যারিয়ার গড়ার জন্য চেষ্টা করেন তখন সেটিতে থাকে তাদের শতভাগ চেষ্টা। কারণ তারা জানেন তাদের টিকে থাকার জন্য চেষ্টার কোন বিকল্প নেই।’ এমনটাই জানিয়েছেন ‘পিঙ্ক’ খ্যাত এই অভিনেত্রী।

বলিউডে তিনি নিজে কখনো এই অবস্থার শিকার হয়েছিলেন কিনা এমন প্রশ্নের উত্তরে তাপসী জানান, হ্যাঁ, বহুবারই এমন হয়েছে। স্বজনপোষণের শিকার হয়ে আমি বেশকিছু সিনেমায় অভিনয়ের সুযোগ হারিয়েছি। তবে সেক্ষেত্রে দায়ী শুধু মাত্র স্বজনপোষণ নয়, এক্ষেত্রে দর্শকরাও অনেক বড় একটি ভূমিকা পালন করে। কেননা দর্শকরা যদি নতুনদের সিনেমা হলে গিয়ে না দেখে তবে তারা পরবর্তী সিনেমার জন্য সুযোগ কোথা থেকে পাবে? সিনেমা হিট হলেই পরিচালকরা নতুনদের পরবর্তী সিনেমার জন্য সুযোগ দেয়। সেক্ষেত্রে দর্শকদের ভূমিকাও অনেক বড়।

বর্তমান করোনা পরিস্থিতির কারণের সিনেমার শুটিং পুরোপুরি শুরু না হলেও তাপসী হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ। যার ভেতর ‘রশ্মী রকেট’, ‘সাবাশ মিঠু’, ‘হাসিন দিলরুবা’, ‘লুপ লাপেটা’ অন্যতম।

ট্যাগ: তাপসী পান্নুনেপোটিজমবলিউডসুশান্তস্বজনপোষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সা ছাড়ার জন্য প্রস্তুত মেসি!

পরবর্তী

রাজধানীতে ৫ মাসের শিশুকে গলা কেটে হত্যা

পরবর্তী
নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ৫ মাসের শিশুকে গলা কেটে হত্যা

খলঅভিনেতা সাঙ্কু পাঞ্জাকে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকা অনুদান

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT