চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্প্যানিশ ফ্লু যেভাবে থমকে দিয়েছিল হলিউডকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০২০
বিনোদন
A A

১৯১৮ সালে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া স্প্যানিশ ফ্লুতে ৫০ কোটি মানুষ আক্রান্ত হয়। এতে ৫ কোটি মানুষের মৃত্যু হয়। করোনাভাইরাসের মতো এই স্প্যানিশ ফ্লু এর প্রভাবও পড়েছিল হলিউডে। থেমে গিয়েছিল শুটিং, বন্ধ হয়ে গিয়েছিল সব সিনেমা হল।

প্রথম বিশ্বযুদ্ধ তখন শেষের পথে। হলিউড আশার আলো দেখছে। ধীরে ধীরে শুটিং শুরু হয়ে সব স্বাভাবিক হতে শুরু করেছে। আমেরিকার প্রায় ২০০০০ সিনেমা হল গমগম করছে সিনেমাপ্রেমীদের ভিড়ে। কৃষি, কয়লা, স্টিল, ট্রান্সপোর্টেশনের পর বিনিয়োগের দিক থেকে পঞ্চমে ছিল সিনেমা। ২৫০ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছিল সিনেমার উন্নয়নের জন্য। কিন্তু সব থমকে যায় স্প্যানিশ ফ্লু এর প্রকোপে।

বর্তমান সময়ের মতোই তখন সব স্টুডিও, থিয়েটার বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয় ভাইরাসের ভয়ে। অনিশ্চিত হয়ে যায় এসব পেশায় জড়িতদের জীবন।

Banglabid

বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে লস অ্যাঞ্জেলসে ঝুঁকি নিয়ে স্বল্প পরিসরে কিছু শুটিং এর কাজ চালানো হচ্ছিল। কিন্তু নিউ ইয়র্ক থেকে খবর আসে ‘ভেনাস ইন দ্য ইস্ট’ ছবির শুটিং এর সময় জনপ্রিয় অভিনেতা ব্রায়ান্ট ওয়াশবার্ন তার সহ-শিল্পী অ্যানা কিউ নিলসনকে সংক্রমিত করেছেন। এই খবর ছড়ানোর পরে ধীরে ধীরে শুটিং পুরোপুরি বন্ধ হয়ে যায়।

১৯ অক্টোবর জনপ্রিয় মেট্রো ম্যাটিনি তারকা হ্যারল্ড লকউড এবং রাশিয়ার প্রথম সিনে তারকা ভেরা খলোদনায়া স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যান। এতে শোকের ছায়া নামে সিনেমাপ্রেমীদের মনে।

ছোটখাটো কয়েকটি স্টুডিও তাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে ক্যালিফোর্নিয়া কংগ্রেসম্যান এইচজেড অসবর্নের কাছে লিখিত বার্তা পাঠান। সেখানে তারা উল্লেখ করেন, প্রথম বিশ্বযুদ্ধের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠার আগেই স্টুডিও বন্ধ হয়ে যাওয়ায় বড় ক্ষতি হয়েছে তাদের। এমনকি এক মাস স্টুডিও বন্ধ রাখলেও কর্মীদের বেতন দেয়া যাবে না।

Reneta

অক্টোবরের শেষে কিছু সিনেমার কাজ আবার শুরু হয়। তখনও স্প্ল্যানিশ ফ্লু তার দাপট দেখাচ্ছিল লস অ্যাঞ্জেলসে। পুলিশ চিফ নিয়ম জারি করেছিল সিনেমায় কোনো জনবহুল দৃশ্য দেখানো যাবে না।

ডরোথি ও লিলিয়ান গিশ

স্টুডিওগুলোতে ঢোকার আগে জীবাণুনাশক ছিটানো হতো শরীরে। কোনো কোনো স্টুডিওতে কর্মীদের মাস্ক বিতরণ করা হয়েছিল। এত সাবধানতার পরেও নভেম্বরের শুরুতে নির্বাক ছবির তারকা লিলিয়ান গিশ সানসেট স্টুডিওতে কাজ করতে গিয়ে ফ্লুতে আক্রান্ত হন। তার বোন এবং সহ-শিল্পী ডরোথিও সংক্রমিত হন। এছাড়াও অভিনেত্রী অলিভ থমাস এবং স্ক্রিন রাইটার ফ্র্যান্সেস ম্যারিয়ন ফ্লুতে আক্রান্ত হন। নভেম্বরের শেষের দিকে আক্রান্ত হন নির্মাতা অ্যালান ডিওয়ান।

১৯১৯ এর বসন্তে স্প্যানিশ ফ্লু এর প্রকোপ কমতে শুরু করে। স্টুডিওগুলোও আবার আগের মতো ব্যস্ত হতে শুরু করে। তবে স্প্যানিশ ফ্লু এর ক্ষতি কাটিয়ে উঠতে বহু সময় লেগে গিয়েছিল। ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে স্প্যানিশ ফ্লু রয়ে যায় ইতিহাসের করুন এক অধ্যায় হয়ে। হলিউড রিপোর্টার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসলিড বিনোদনস্প্যানিশ ফ্লুহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী

করোনাভাইরাস: ঢাকা ছাড়লেন জাপানের ৩২৫ নাগরিক

পরবর্তী
করোনাভাইরাস

করোনাভাইরাস: ঢাকা ছাড়লেন জাপানের ৩২৫ নাগরিক

garments workers

করোনাভাইরাস: ৫ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজের গাইডলাইন প্রকাশ

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT