চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেন কোচের দায়িত্ব ছাড়লেন হিয়েরো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ছিলেন স্পোর্টিং ডিরেক্টর। শেষ মুহূর্তে হুলেন লোপেত্তেগিকে সরিয়ে তার কাঁধেই চাপিয়ে দেওয়া হয় স্পেনের বিশ্বকাপ দলের ভার। সেই দলকে নিয়ে দ্বিতীয় রাউন্ড পার হতে পারেননি ফার্নান্দো হিয়েরো। দেশে ফিরে সব দায় নিজের কাঁধে নিয়ে লা রোজাদের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

একদম শেষ মুহূর্তে দায়িত্ব পাওয়ায় নিজের মতো করে দল গোছাতে পারেননি হিয়েরো। লোপেত্তেগির ফর্মেশনেই খেলিয়েছিলেন স্প্যানিশদের। কিন্তু রাশিয়ার কাছে টাইব্রেকে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় স্পেন।

এমন ব্যর্থতায় অবশ্য হিয়েরোকে কোনো দায় দিচ্ছে না স্প্যানিশ ফুটবল ফেডারেশন। চাইলে আগের পদে অর্থাৎ স্পোর্টিং ডিরেক্টর হিসেবে ফিরতে পারবেন, এমন রাস্তা খোলা রেখেই তার সঙ্গে কোচের চুক্তি বাতিল করেছে সংস্থাটি।

স্পেনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এক সঙ্গে অনেকটা পথ হাঁটার পর রয়্যালস স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও ফার্নান্দো হিয়েরো একে অপরকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে কোচ চাইলে তার আগের পদ অর্থাৎ স্পোর্টিং ডিরেক্টর হিসেবে ফিরে নতুন দিগন্ত উন্মোচন ও নতুন নতুন চ্যালেঞ্জ নিতে পারবেন। ’

২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত আগেও একবার স্পেন ফুটবল দলের স্পোর্টিং ডিরেক্টরের পদে ছিলেন হিয়েরো। তার আমলেই ২০০৮ ইউরো ও ২০১০ ফুটবল বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা । ইউরোজয়ী কোচ লুইস আরগোনেস ও ২০১০ বিশ্বকাপজয়ী কোচ ভিসেন্তে ডেল-বস্কের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

অভিজ্ঞতায় ভরপুর এমন একজনকে ছুঁড়ে না ফেলে কৃতজ্ঞতার সঙ্গে থেকে যাওয়ার আহ্বান স্প্যানিশ ফেডারেশনের, ‘ফেডারেশন চায় একজন উচ্চমানের পেশাদার ও মানবীয় গুণ সম্পন্ন খেলোয়াড়কে মূল্যায়ন করতে। ফার্নান্দো, তোমাকে সবকিছুর জন্য ধন্যবাদ।’

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রণবীর যেভাবে সঞ্জয় হয়ে উঠলেন

পরবর্তী

সোমবার সারাদেশে বিএনপির প্রতীকী অনশন

পরবর্তী
বিএনপি

সোমবার সারাদেশে বিএনপির প্রতীকী অনশন

থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-গুহা-চিঠি

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ফুটবলারদের উদ্ধারে নজিরবিহীন অভিযান শুরু

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT