চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনের গ্রুপ সেরার পথে ‘বিতর্ক’ থাকল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ পূর্বাহ্ণ ২৬, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দুই বছর আগে ইউরো বিপর্যয়ের পর ‘হার’ শব্দটা প্রায় ভুলেই গিয়েছিল স্পেন। বাঘা সব দলকে হারিয়ে বিশ্বকাপে আসা সেই স্পেনকেই হারের স্বাদ দিতে যাচ্ছিল মরক্কো। বিশ্বকাপ থেকে আগেই বাদ পড়া দলটি অবশ্য পারেনি শেষঅবধি। ইয়াগো আসপাসের ‘অফসাইড বিতর্কের ঝড়’ তোলা শেষমুহূর্তের গোলে ড্র করেছে ২০১০এর বিশ্ব চ্যাম্পিয়নরা।

ওদিকে ইরান ড্র করায় সেই গোলটি আরও মহামূল্যবান হয়ে উঠেছে। কেননা ইরানের ড্রয়ের পর স্পেন হারের তালিকায় থাকলে বিদায়ই নিতো।

সোমবার কালিনিনগ্রাদে টানটান উত্তেজনার ম্যাচে দুবার পিছিয়ে পড়েও মরক্কোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে স্পেন। গোল ব্যবধানে পর্তুগালকে পেছনে ফেলে গ্রুপ সেরা হয়েই শেষ ষোলো নিশ্চিত করেছে দলটি। গ্রুপ ‘বি’তে দুই ড্র ও এক জয়ে ৫ পয়েন্ট তাদের। পর্তুগালেরও তাই। দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক রাশিয়াকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ফার্নান্দো হিয়েরার দল। আর পর্তুগাল পাচ্ছে উরুগুয়েকে।

Banglabid

শুরুটা অদ্ভুতভাবেই হয় স্পেন-মরক্কো ম্যাচে। তিন মিনিট গড়াতে না গড়াতেই মাঠের খেলা ভুলে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুদল। সেই ধাক্কা কাটতে না কাটতেই নিজেদের ভুলে মরক্কোকে গোল উপহার দেন স্পেনের তারকা ডিফেন্ডাররা!

ম্যাচের ১৪ মিনিটে মাঝমাঠে রামোসের দিকে বল বাড়িয়ে দেন পিকে। কিন্তু স্পেন অধিনায়ক যেন সেই পাস বুঝতেই পারলেন না। দ্বিধায় ভুগতে থাকেন। সেই ফাঁকে পিকে-রামোসের মধ্যখান থেকে বল নিয়ে মাঝমাঠ হতে ভোঁদৌড়ে প্রতিপক্ষের ডি-বক্সে পৌঁছে যান খালিদ বুতায়েব। ঠাণ্ডা মাথায় স্পেন গোলরক্ষক ডি গিয়াকে পরাস্ত করে ২০ বছর বাদে বিশ্বকাপে মরক্কোর প্রথম গোল আনেন!

গোল খেয়ে গা ঝারা দিয়ে উঠতে স্পেন সময় নিয়েছে মাত্র পাঁচ মিনিট। ১৯ মিনিটে প্রতিপক্ষের রক্ষণে বুড়ো হাড়েরভেল্কি দেখান আন্দ্রেস ইনিয়েস্তা। ডি-বক্সের বামপ্রান্ত দিয়ে মরক্কোর দুই খেলোয়াড়ের মাঝ বরাবর ব্যাকপাস করেন ইস্কোকে। জায়গামতই ছিলেন ইস্কো। ইনিয়েস্তার পাসে পাওয়া বল প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে খেলায় আনেন সমতা।

Reneta

সমতায় থাকা ম্যাচে মরক্কোকে আবারও প্রায় এগিয়েই দিয়েছিলেন বুয়াতেব। ২৫ মিনিটে আবারও একা পেয়ে গিয়েছিলেন ডি গিয়াকে। তবে তাকে এবার আর গোল পেতে দেননি স্পেন গোলরক্ষক।

বিরতির ঠিক আগমূহূর্তে আবারও জাদু দেখান ইনিয়েস্তা। ডিয়েগো কস্তার দিকে বাড়িয়ে দেন আরেকটি রক্ষণভেদী পাস। কিন্তু স্পেন ফরোয়ার্ড সেই পাসে পা লাগাতে পারলেন না। তাতে সমতা নিয়েই বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে দুদলের আকাশ-পাতাল তফাৎ। মরক্কো একের পর এক আক্রমণ শানিয়েছে, আর স্পেন যেন রক্ষণাত্মক এক দল। ৫০ মিনিটে বুতায়েবের আরেকটি চকিত আক্রমণ ফিরিয়ে দেন ডি গিয়া। এর ছয় মিনিট বাদে আমরাবাতের বুলেট গতির শট ফেরে ক্রসবারে লেগে।

ম্যাচে দ্বিতীয়বারের গা ঝারা দেয় স্পেন। তবে পরিণতি মরক্কোর মতো। ৬৩ মিনিটে কর্নার থেকে পিকের হেড বারের গায়ে বাতাস লাগিয়ে চলে যায় বাইরে।

আক্রমণের ধার বাড়াতে ৭৪ মিনিটে ইয়াগো আসপাস আর মার্কো আসেনসিওকে মাঠে নামান কোচ হিয়েরা। কিন্তু এরপরও ধুঁকতে থাকা লা রোজাদের জাগাতে পারেননি এ দুই ফরোয়ার্ড। উল্টো খেয়ে বসেন তাদের দ্বিতীয় গোলটি।

ম্যাচের ৮১ মিনিটে প্রথমবার কর্নার পায় মরক্কো। বদলি ফয়সাল ফজরের নেয়া সেই কর্নার থেকে দারুণ এক ক্ষিপ্র হেডে লক্ষ্যভেদ করেন আরেক ‘বদলি’ ইউসুফ এল-নেয়সরি।

ম্যাচের অতিরিক্ত সময়ে কর্নার থেকে আসা বলে দারুণ এক ব্যাক হিলে স্পেনকে সমতাসূচক গোলটি এনে দেন ইয়াগো আসপাস। কিন্তু গোল করেই উদযাপন করতে গিয়ে দেখেন অফসাইডের পতাকা তুলে আছেন সাইড-রেফারি। মীমাংসা করতে ভিএআর প্রযুক্তির সাহায্য নেন মূল রেফারি। তাতে আসপাসের গোলটা স্পেনের পক্ষে দেন রেফারি। শুরু হয় বিতর্ক। তবে সেই গোলেই ২৩ ম্যাচের অপরাজিত দৌড় ২৪ ম্যাচ পর্যন্ত নিয়ে যায় স্প্যানিশরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উরুগুয়েকে পেল পর্তুগাল, রাশিয়াকে স্পেন

পরবর্তী

স্কুলছাত্র হত্যার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

পরবর্তী

স্কুলছাত্র হত্যার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন

গাজীপুরে ভোটগ্রহণ চলছে

সর্বশেষ

ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

মাঠেই মৃত্যু, ম্যাচ চলাকালীন কী ঘটেছিল পর্তুগিজ মিডফিল্ডারের সাথে

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT