চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থানীয় সরকার নির্বাচনে আমাদের সহনশীল হওয়া উচিত: তথ্য প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
তথ্য প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. মো: মুরাদ হাসান বলেছেন: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা হচ্ছে তা কাম্য নয়। প্রধানমন্ত্রী দেশে নাই, নির্বাচন হচ্ছে, নির্বাচন নিয়ে আমাদের দায়িত্ব কী? আমরা কী করছি? আমাদের আরও সহনশীল হওয়া উচিত।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি এটা নয়; এটা বঙ্গবন্ধুর দর্শন এগুলো নয়। দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। দেশের শান্তি বজায় রাখতে আমাদের যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আমরা মেনে চলি এবং আজীবন চলবো। প্রধানমন্ত্রী আমার মা। তিনি আমাকে যে দায়িত্ব দেবেন সেটাই পালন করবো। তিনি যদি বলেন, আগুনে ঝাপ দে মুরাদ। আমি তাই করব।

মুরাদ বলেন, প্রধানমন্ত্রী দেশে মিডিয়া কর্মীদের জন্য যে কর্মপরিবেশ সৃষ্টি করেছেন বিশ্বে তা বিরল। আমরা অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা সাম্প্রদায়িকতার নামে নষ্ট হতে দেয়া যায় না। ইউপি নির্বাচনে যে হানাহানি, রক্তারক্তি চলছে, তা অত্যন্ত বেদনাদায়ক। তাহলে প্রশ্ন জাগছে আমরা ব্যর্থ হচ্ছি কিনা।

সমস্যা আসলে মানসিকতায়; আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে দেশকে ভালোবাসতে হবে। কেউ নির্বাচিত না হলে এমন কী ক্ষতি হবে? সবার প্রতি আহ্বান, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান, আর যেন কোন দাঙ্গা হাঙ্গামা না হয়ে এই আহবান জানান ডা. মুরাদ হাসান ।

প্রতিমন্ত্রী ডা. মুরাদ আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সজ্জন ব্যক্তি, সফল মানুষ। স্বরাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরেকজনকে দায়িত্ব দিলে ভালো হয়। শুধু ইউপি নির্বাচন বিবেচনায় না, সামনে জাতীয় নির্বাচনও আছে। তাছাড়াও অনেক কাজ আছে। সব যেন সুষ্ঠুভাবে ও সহজভাবে হয়।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ, স্মার্ট, সতর্ক ও সক্রিয় হয়ে ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ট্যাগ: তথ্য প্রতিমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে জুডিশিয়ারির জিরো টলারেন্স অবস্থান: প্রধান বিচারপতি

পরবর্তী

যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পরবর্তী
যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দের পুষ্পস্তবক অর্পণ ও সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্রিটিশ হাইকমিশনার শিশুদের ভ্যাকসিন প্রদান পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের ভ্যাকসিন দেয়ায় সরকারের প্রশংসা করলেন ব্রিটিশ হাইকমিশনার

সর্বশেষ

ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT