চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ট্যান্ডার্ড চার্টার্ড- চ্যানেল আই- অ্যাগ্রো অ্যাওয়ার্ডের জন্য আবেদন আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ১৪, জুন ২০২১
- সেমি লিড, কৃষি
A A
অ্যাগ্রো অ্যাওয়ার্ড

কৃষি এবং কৃষককে সম্মান জানানোর সব চেয়ে বড় প্লাটফর্ম, স্ট্যান্ডার্ড চার্টার্ড- চ্যানেল আই- অ্যাগ্রো অ্যাওয়ার্ড’র সপ্তম আয়োজনের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এই আয়োজন।

রাজধানীতে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এরই মধ্যে সেরা কৃষক এবং কৃষিভিত্তিক প্রতিষ্ঠান বাছাইয়ের কাজ শুরু হয়েছে, চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সারাদেশের অনুকরণীয় ১০ ক্যাটাগরির কৃষি উদ্যোগকে এ আয়োজনে সম্মান জানানো হবে।

Banglabid

আবেদন করতে হবে https://agrowaward.com/?fbclid=IwAR3LJOw5HCOPGC9vCmOF8bZybt-joAWR9pY9RuEvVEzQJDkJIPQ1u9efn9g এই ঠিকানায় ক্লিক করে।

এর আগের বছর কৃষিক্ষেত্রে অনন্য অবদানের জন্য ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২০।

গত বছর দুটি নতুন ক্যাটাগরিসহ সর্বমোট নয়টি ক্যাটাগরিতে এবার পুরস্কার দেয়া হয়। আজীবন সম্মাননায় ভূষিত হন পথিকৃৎ কৃষি বিজ্ঞানী কাজী পেয়ারার জনক খ্যাত ড. কাজী এম বদরুদ্দোজা। এছাড়া পুরস্কার পান বছরের সেরা কৃষক (নারী) শাহিদা বেগম, বছরের সেরা কৃষক (পুরুষ) সাখাওয়াৎ হোসেন, পরিবর্তনের নায়ক এরশাদ মাহমুদ, জুরি স্পেশাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান ও চট্টগ্রামের কৃষি উদ্যোক্তা কোহিনুর কামাল, সেরা কৃষি প্রতিষ্ঠান (গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি) জনতা ইঞ্জিনিয়ারিং, সেরা কৃষি প্রতিষ্ঠান (সহযোগিতা ও বাস্তবায়ন) আরবান, সেরা কৃষি সাংবাদিক আমিরুল ইসলাম হিরু ও দুর্যোগ প্রতিরোধে সেরা কমিউনিটি ‘লিডার্স’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাগ্রো অ্যাওয়ার্ডস্ট্যান্ডার্ড চার্টার্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইসিসি’র মে মাসের সেরা মুশফিক

পরবর্তী

পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা: নাসির উদ্দিনসহ গ্রেপ্তার ৫

পরবর্তী

পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা: নাসির উদ্দিনসহ গ্রেপ্তার ৫

পরীর পাশে তারা

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT