চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকসকেও পেছনে ফেললেন ‘অলরাউন্ডার’ স্টার্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
অলরাউন্ডার স্টার্কের ক্রিকেট মাঠে উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

দুম্যাচ হাতে রেখে অ্যাশেজ ৩-০ করে ফেলার পর সুখবর পেলেন মিচেল স্টার্ক ও স্কট বোলান্ড। ভালো খবর আছে জেমস অ্যান্ডারসনেরও। তিন ধাপ এগিয়ে আইসিসি টেস্ট বোলারের র‌্যাঙ্কিংয়ের পাঁচে উঠে এসেছে ইংলিশ তারকা। বেন স্টোকসকে অলরাউন্ডার তালিকায় পেছনে ফেলেছে মিচেল স্টার্ক। ২০১৫ সালের পর প্রথমবার ব্যাটারের চারে নেমে গেছে স্টিভেন স্মিথ।

বুধবার প্রকাশিত আইসিসির সবশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে খুব বেশি অদল-বদল নেই। চমক দেখিয়েছেন অ্যান্ডারসন। ৩৯ বছর বয়সেও দাপুটে বোলিংয়ে ঘায়েল করে চলেছেন প্রতিপক্ষ ব্যাটারদের। ইংলিশদের মধ্যে একমাত্র অ্যান্ডারসনই ৪ উইকেট নিয়ে বক্সিং-ডেতে কিছুটা চাপে রেখেছিলেন অজিদের।

অ্যান্ডারসন উপহারটাও পেলেন হাতেনাতেই। টেস্ট বোলারদের পঞ্চম অবস্থানটা এখন তার। তাকে জায়গা দিতে একধাপ পিছিয়ে গেছেন জশ হ্যাজেলউড, রাবাদা। তালিকার প্রথম চারজন প্যাট কামিন্স, রবিচন্দ্র আশ্বিন, শাহিন আফ্রিদি ও টিম সাউদি আছেন আগের অবস্থানেই।

অলরাউন্ডার তালিকায় প্রথমবার স্টোকসকে পেছনে ফেলে সেরা পাঁচে উঠে এসেছেন অজি গতিতারকা মিচেল স্টার্ক। বক্সিং-ডে টেস্টে ৫ উইকেট নিয়েছেন স্টার্ক। তালিকার শীর্ষস্থান আগলে রেখেছেন জেসন হোল্ডার। পরের অবস্থানে দুই ভারতীয় স্পিনার আশ্বিন ও জাদেজা। চতুর্থ স্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।

ব্যাটিংয়ে প্রথমবার স্মিথের চারে নামা ছাড়া উল্লেখযোগ্য পরিবর্তন নেই। কিউই অধিনায়ক উইলিয়ামসনের কাছে তৃতীয় স্থান ছাড়তে হয়েছে স্মিথের। লাবুশেন ও জো রুট ধরে রেখেছেন প্রথম ও দ্বিতীয় স্থান। সেরা ২০-এর মধ্যেও নেই বাংলাদেশের কোনো ব্যাটার। ২১ নম্বরে মুশফিকুর রহিম।

অ্যাশেজে অভিষেক টেস্টে প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে ম্যাচ সেরা হয়ে বোলান্ড ঝলক দেখিয়ে র‌্যাঙ্কিংয়ে ঢুকেছেন, তার অবস্থান এখন ৭৪তম। অভিষেক টেস্টেই পেছনে ফেলেছেন মোস্তাফিজুর রহমানকে।

ট্যাগ: অস্টেলিয়াঅ্যান্ডারসনঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডকামিন্সলিড স্পোর্টসস্টার্কস্টোকসস্মিথহোল্ডার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পররাষ্ট্রনীতিতে আমরা সফল: পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

রুট সবাইকে ‘বোকা’ বানানোর চেষ্টা করছেন

পরবর্তী
অ্যাশেজ সিরিজের ক্রিকেটার, ইংল্যান্ডের জার্সিতে, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রুট সবাইকে ‘বোকা’ বানানোর চেষ্টা করছেন

মেসি ও এমবাপে গোলের পর একে অপরকে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির সঙ্গে খেলেছি বলতে পারাটাই বিশাল ব্যাপার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT