চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার্কের চার উইকেটে প্রথমদিনে চালক অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওভাল টেস্ট হতে পারত অ্যাশেজের ফাইনাল, যদি ম্যানচেস্টার টেস্টে বৃষ্টির বাধা না থাকতো।সিরিজের চতুর্থ ম্যাচেই অ্যাশেজ পুনরুদ্ধারের স্বপ্ন শেষ হয়েছে ইংল্যান্ডের। এবার স্টোকসদের লক্ষ্য সিরিজ ড্র করা। পঞ্চম ও শেষ টেস্টে মিচেল স্টার্কের চার উইকেটে ইংলিশদের ইনিংস গুটিয়ে প্রথমদিন শেষে চালক অবশ্য অস্ট্রেলিয়া।

ওল্ড ট্রাফোর্ড টেস্ট বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ওভাল টেস্ট জিতলে অথবা ড্র করলে একযুগ পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতবে তারা। ২০০১ সালে সবশেষ সিরিজ জিতেছিল অজিবাহিনী। অন্যদিকে ম্যাচটি জয় ছাড়া সিরিজ রক্ষায় বিকল্প নেই ইংলিশদের।

বৃহস্পতিবার টস জিতে ইংল্যান্ডকে ব্যাটে পাঠান অজি অধিনায়ক প্যাট কমিন্স। দাপুটে বোলিংয়ে ২৮৩ রানে ইংল্যান্ডকে গুটিয়ে দেন। পরে ব্যাটে নেমে ১ উইকেটে ৬১ রান তুলে দিন শেষ করেছেন।

ব্যাটে নেমে শুরুটা ভালোই হয়েছিল ইংল্যান্ডের। ৩ উইকেটে ১৮৪ রান তুলে ফেলে তারা। শেষদিকে ৯৯ রানে ৭ উইকেট হারিয়ে ইংনিসের ইতি টানে স্বাগতিক দল।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেছেন হ্যারি ব্রুক। ৪১ রান করে ফেরেন বেন ডাকেট। জ্যাক ক্রলি করেন ২২ রান। মঈন আলী করেন ৩৪ রান, ক্রিস ওকস ৩৬ রান। এছাড়া মার্কস উড করেছেন ২৮ রান।

অজিদের হয়ে চারটি উইকেট নেন মিচেল স্টার্ক। দুটি করে উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড ও টড মারফি।

Reneta

পরে ব্যাটে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ২৪ রান করে ওয়ার্নার আউট হয়েছেন ক্রিস ওকসের বলে। এরপর উসমান খাজার সঙ্গে জুটি বেধে দিন শেষ করেন মার্নাস লাবুশেন। খাজা ২৬ ও লাবুশেন ২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডওভাললিড স্পোর্টসস্টার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

মালদ্বীপে সমুদ্র গুহায় নিহত একজনের মরদেহ পাঠানো হয়েছে ইতালি

মে ২০, ২০২৬

আনসার-ভিডিপির হাত ধরেই প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: ডা. অভিজিত শর্ম্মা (প্রতিনিধি)।

ওএসডি হয়েছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

মে ২০, ২০২৬

ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করতে যাচ্ছে ইরান

মে ২০, ২০২৬

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে বড় চমক: আরাঘচি

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT