চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কটিশ তাণ্ডবে টি-টুয়েন্টি রেকর্ড পাতায় ওলট-পালট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওপেনিং জুটিতে ২০০ রান তুলে টি-টুয়েন্টির রেকর্ড পাতায় ওলট-পালট করে ফেলেছেন স্কটল্যান্ডের জর্জ মানসে ও কাইল কোয়েতজার। দুই ওপেনারের তাণ্ডবের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৮ রানে জিতেছে স্কটিশরা।

জুটিতে ২০০ রান তোলার পথে ৫০ বলে ৮৯ রান করেন কোয়েতজার, আর ৫৬ বলে ১২৭ রান করে অপরাজিত ছিলেন মানসে। দুজনের ব্যাটিং তাণ্ডবে ভর করে ৩ উইকেট হারিয়ে ২৫২ রান করে স্কটল্যান্ড। যেটা টি-টুয়েন্টির ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

পিটার সিলারের ৪৯ বলে ৯৬ রানে ভর করে জবাবটা বেশ ভালোই দিয়েছে নেদারল্যান্ডসও। কিন্তু শেষ পর্যন্ত ১৯৪’র বেশি যেতে না পেরে ৫৮ রানে ম্যাচ হারে ডাচরা।

Banglabid

মানসে-কোয়েতজারের ব্যাটিং তাণ্ডব বেশ কয়েকটি রেকর্ডের পাতায় নাম লেখায়। তাদের জুটিতে তোলা ২০০ রান টি-টুয়েন্টিতে যেকোনো উইকেট জুটিতে তৃতীয় সর্বোচ্চ রান। আর মানসের ৪১ বলে পূর্ণ করা সেঞ্চুরিও টি-টুয়েন্টিতে তৃতীয় দ্রুততম শতক।

শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই মানসের প্রথম সেঞ্চুরি। তার ইনিংসে ছক্কার মার ১৪টি। মানসের চেয়ে টি-টুয়েন্টির এক ইনিংসে বেশি ছক্কা আছে কেবল আফগানিস্তানের ওপেনার হযরতউল্লাহ জাজাই’র।

ম্যাক্স ও’ডাউডের এক ওভারে চারটি ছক্কা ও দুটি চারসহ মোট ৩২ রান নেন মানসে। টি-টুয়েন্টিতে তার চেয়ে এক ওভারে বেশি রান নিয়েছেন কেবল যুবরাজ সিং। ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয়টি ছক্কা মারেন ভারতীয় তারকা।

Reneta

১৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২০০ রান তুলে ফেলে স্কটল্যান্ড। তখন মনে হয়েছিল টি-টুয়েন্টির সর্বোচ্চ স্কোরটা গড়ে ফেলবে তারা। কিন্তু শেষদিকে ডাচ বোলারদের চাপে সেটা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবৈধ সংযোগ বিচ্ছিন্নে আশুলিয়ায় তিতাস গ্যাসের অভিযান

পরবর্তী

অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি, সিনেমার প্রস্তাব ফেরালেন মিমি

পরবর্তী

অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি, সিনেমার প্রস্তাব ফেরালেন মিমি

জনরোষের আগে শুদ্ধি অভিযান!

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT