চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্য, মিঠুনের ব্যাটে ‘এ’ দলের সিরিজ জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

মিঠুনের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে সৌম্য সরকারের দারুণ সঙ্গ। সরকার (৪৭) অর্ধশতকের কাছ থেকে ফিরলেও মিঠুন খেলে গেলেন ৮০ রানের ইনিংস। দুজনের এমন ব্যাটিংয়ে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ৬ উইকেটে আয়ারল্যান্ড ‘এ’ দলকে হারিয়েছে বাংলাদেশ।

এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃষ্টির কারণে শুক্রবার ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৮ ওভারে। পোর্টারফিল্ড ও সিমির শতরানের জুটির ওপর ভর করে ৫ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ গড়ে আইরিশরা। ৭ বল বাকি থাকতে জয় পায় বাংলাদেশ ‘এ’ দল।

Banglabid

২৩ বলে পঞ্চাশ করেন মিঠুন। তার সঙ্গে সৌম্য সরকার গড়েন ১১৭ রানের উদ্বোধনী জুটি। অর্ধশতক থেকে তিন রান দূরে থেকে সৌম্য ফেরেন ১১তম ওভারে।

এরপর দ্রুত ফিরে যান নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। শেষ দিকে আল আমিন জুনিয়র (২১*) ও মুমিনুল হক (১১*) দেখেশুনে ব্যাট করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড ‘এ’ দলকে চাপে ফেলেন সাইফ। তার দাপুটে বোলিংয়ে ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

Reneta

এরপর চতুর্থ উইকেটে ১১১ রান যোগ করেন পোর্টারফিল্ড ও সিমি। দ্বিতীয় স্পেলে ফিরে ৭৮ রান করা পোর্টারফিল্ডকে বিদায় করেন সাইফ। অপরাজিত ৬৭ রান করেন সিমি।

সাইফ ২৮ রানে ৪ উইকেট নেন। শরিফুল নেন এক উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬

প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, ইরান অবরোধ ঘিরে বাড়ছে উত্তেজনা

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থের অভাবে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT