চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ড: রোগী স্থানান্তরের সময় এক শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৯
- লিড নিউজ, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পরে রোগী স্থানান্তরের সময় এক শিশুর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে তাৎক্ষনিকভাবে কেউ হতাহত না হলেও অ্যাম্বুলেন্সে বিভিন্ন হাসপাতালে নেয়ার সময় মৃত্যু হয় ওই শিশুর।

আগুন নিয়ন্ত্রণে আসার পর আবারো শুরু হয়েছে চিকিৎসা কার্যক্রম। নিবিড় পরিচর্যা কেন্দ্র ছাড়া পুরো চিকিৎসা কার্যক্রম আজই স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে তিনটি কমিটি গঠন করা হয়েছে।

সন্ধ্যায় হাসপাতাল ভবনে আগুনের সূত্রপাতে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। সহস্রাধিক রোগীকে হাসপাতালের বেড থেকে সরিয়ে নেওয়া হয় সামনের প্রাঙ্গণে।

ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় রাতেই নিয়ন্ত্রণে আসে আগুন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান।

রাত ১২ টার পর দুটি ওয়ার্ডে শুরু হয় চিকিৎসা কার্যক্রম। অন্যান্য হাসপাতালে পাঠানো রোগীদের নিয়ে আসার প্রক্রিয়াও শুরু হয় বলে জানিয়েছে হাসপাতালের সহকারী পরিচালক ডা. কে এম মামুন মোর্শেদ।

ঘটনাস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। জানান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস। কারণ অনুসন্ধানে পৃথক তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস।

হাসপাতালের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সবার শুক্রবারের সরকারি ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ট্যাগ: সোহরাওয়ার্দী হাসপাতাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বস্তির লিডের খোঁজে প্রোটিয়ারা

পরবর্তী

চেলসি জিতে ফিরলেও হেরেছে আর্সেনাল

পরবর্তী

চেলসি জিতে ফিরলেও হেরেছে আর্সেনাল

হয়ে গেল চিত্রনায়িকা পরীমনির বাগদান

সর্বশেষ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT