চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার টিভি পর্দায় জয়া-রুবেল অভিনীত ‘অলাতচক্র’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ১৬, মে ২০২১
বিনোদন
A A

চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে অন্যতম আকর্ষণ সাত দিনব্যাপী নতুন সাত বাংলা ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার!

সেই ধারাবাহিকতায় ঈদের চতুর্থ দিন (সোমবার) সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে গেল মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি সিনেমা ‘অলাতচক্র’।

বাংলাদেশের প্রথম থ্রিডি সিনেমা হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে তরুণ নির্মাতা হাবীবুর রহমানের ‘অলাতচক্র’। পাশাপাশি এই ছবিটি আরো কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময়ের প্রেক্ষাপট, দ্বিতীয়ত এটি দেশের প্রখ্যাত লেখক আহমদ ছফার বাস্তব জীবনের অভিজ্ঞতার বয়ান!

Banglabid

গেল ১৯ মার্চ দেশের অন্তত ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

আহমেদ সাহেব/দানিয়েল ও ক্যানসারে আক্রান্ত তায়েবার মধ্যকার অস্ফুট ভালোবাসা, মানসিক টানাপোড়েন, মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি, সে সময়ের রাজনীতির নানা প্রেক্ষাপট উঠে এসেছে অলাতচক্র উপন্যাসে।

মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে মিজ অঁ সিনের নিবেদন ‘অলাতচক্র’। সিনেমায় তায়েবা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, আর আহমদ সাহেব/দানিয়েল চরিত্রে আছেন শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল।

Reneta

সরকারি অনুদানে নির্মিত এই ছবিতে অন্যান্য চরিত্রে আছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলাতচক্রআজাদ আবুল কালামআহমদ ছফাআহমেদ রুবেলইমপ্রেস টেলিফিল্মচ্যানেল আইজয়া আহসানথ্রিডিনুসরাত জাহান জেরীমামুনুর রশীদলিড বিনোদনশফিউল আলম বাবুশিল্পী সরকার অপুসিনেমাসৈয়দ মোশাররফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬ দিনের যুক্তরাষ্ট্র সফরে বিমানবাহিনী প্রধান

পরবর্তী

হোটেলে জিম সুবিধা পাচ্ছেন সাকিব-মোস্তাফিজ

পরবর্তী

হোটেলে জিম সুবিধা পাচ্ছেন সাকিব-মোস্তাফিজ

ঈদে গ্রামে যাওয়া সবাইকে ১৪ দিন পর ঢাকায় আসার অনুরোধ

সর্বশেষ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT