চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার আসছে আফগান যুবারা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৫৪ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
আফগান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, বাংলাদেশে আন্তর্জাতিক ম্যাচের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সোমবার বাংলাদেশে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে ১৪ সদস্যের দলটি। একদিন বিশ্রামে কাটিয়ে মঙ্গলবার সকালে ওয়ানডে সিরিজের ভেন্যু সিলেট পৌঁছাবে সফরকারীরা।

সিরিজের প্রস্তুতির জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৯ সেপ্টেম্বর সিলেট পৌঁছেছে। সিলেট বিভাগীয় একাদশের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন সাইফ-আফিফরা। দুটি ম্যাচেই জয় পেয়েছে টাইগার যুবারা।

আসন্ন সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পঞ্চম ও শেষ ম্যাচটি হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও মাঠের আউটফিল্ড নিয়ে আইসিসি প্রশ্ন তোলায় নতুন করে ঘাস লাগানো হচ্ছে। যে কারণে মিরপুরে হচ্ছে না যুবাদের খেলা।

Banglabid

২৮ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ। একদিন বিরতি দিয়ে ৩০ সেপ্টেম্বর দ্বিতীয়টি। ২ ও ৪ অক্টোবর হবে তৃতীয় ও চতুর্থ ওয়ানডে। ৭ অক্টোবর পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে দু’দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান ঢাকা ছাড়ার আগে জানান, আফগানদের হোয়াইটওয়াশ করাই লক্ষ্য তাদের।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গত আসরে সেমিফাইনালে বিদায় নিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্নে বিভোর থেকেছে মেহেদী হাসান মিরাজের দল। লক্ষ্য পূরণ না হলেও প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। দু’বছর পেরিয়ে জানুয়ারিতে নিউজিল্যান্ডে বসবে আরেকটি বিশ্বকাপ। তার প্রস্তুতির অংশ হিসেবেই হচ্ছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে পাঁচ ওয়ানডের সিরিজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
শেয়ারTweetPin

সর্বশেষ

Govt logo

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT