চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনালীর জন্য কাঁদলেন বিবেক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
বিনোদন
A A

বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। তিনি যে ক্যান্সারে আক্রান্ত, সেই খবর জানার আগে ‘ইন্ডিয়া’স বেস্ট ড্রামেবাজ’ নামক এক রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকায় ছিলেন সোনালী। যেখানে আরেক বিচারক ছিলেন তারই কাছের বন্ধু বিবেক ওবেরয়।

হঠাৎ করেই ব্যক্তিগত কারণ দেখিয়ে অনুষ্ঠানটি থেকে নিজেকে সরিয়ে নেন সোনালী। তখনও অনেকেই জানতো না যে, মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন এই তারকা। এর কয়েক সপ্তাহ পরেই সোনালী নিজেই তার ক্যানসার হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানান।

সম্প্রতি ওই অনুষ্ঠানের একটি পর্বে দীপালী নামের একজন প্রতিযোগী অভিনয় করেন ক্যানসার আক্রান্ত রোগীর ভূমিকায়। অভিনয়ের মাধ্যমে দীপালী ফুটিয়ে তোলেন, একজন ক্যানসার রোগীর সুস্থ হয়ে ওঠার গল্প। তার এই অভিনয় দেখেই চোখের জল আটকাতে পারেননি অনুষ্ঠানটির বিচারক বিবেক ওবেরয়।

তিনি বলেন, সোনালী তার খুব কাছের বন্ধু। আর তিনি সোনালীকে এই শোতে ভীষণভাবে মিস করছেন। এসময় তিনি সবাইকে সোনালীর সুস্থতার জন্য প্রার্থনা করতে বলেন।

ক্যানসারে আক্রান্ত হবার পর পরিবারের সদস্যদের বাইরে প্রথম বিবেক ওবেরয়কেই এই খবর জানিয়েছিলেন সোনালী। বর্তমানে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। ইতোমধ্যেই তার কেমো থেরাপিও শুরু হয়েছে। এতে তার মাথার সব চুল পড়ে গেছে।

তবে ক্যানসারে আক্রান্ত হলেও একেবারেই ভেঙে পড়েননি সোনালী বেন্দ্রে। তিনি আশাবাদী। তার দৃঢ় বিশ্বাস সুস্থ হয়ে উঠবেন তিনি। তার পাশে পরিবার ও বন্ধুরা সবসময় রয়েছেন বলেও জানান সোনালী।

Reneta

এরই মধ্যে নিউ ইয়র্কে গিয়ে সোনালীর সঙ্গে দেখা করে সাহস যুগিয়েছেন হৃত্বিক রোশান, সুজান খান ও গায়েত্রী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যানসারবিবেক ওবেরয়সোনালী বেন্দ্রে
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশরের বিশ্বকাপ দল? তবে যুক্তরাষ্ট্র রওনার আগে কেন বাদ পড়বেন একজন

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা মানবতার প্রতি নৈতিক দায়িত্ব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, সড়ক অবরোধ

মে ২১, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২ মাসের মধ্যে চাকরি না পেলে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ভারতীয় প্রযুক্তিবিদদের

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT