চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা কণ্ঠের নাবিলার প্রথম একক গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২১
বিনোদন
A A
নাবিলা প্রথম একক গানের জন্য শুটিং সেটে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ হলো চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৪ এর দ্বিতীয় রানার আপ নাবিলার প্রথম একক গান ‘ও আসমানের চাঁদ’। গানটির সঙ্গে দৃষ্টি নন্দন মিউজিক ভিডিও উন্মুক্ত হয়েছে।

গানটি লিখেছেন ও সুর করেছেন আরেক আলোচিত সংগীত শিল্পী জিসান খান শুভ।

সংগীত পরিচালনা করেন তরুণ সংগীত পরিচালক নাভিদ পারভেজ। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আলামিন আহমেদ দূর্জয়। মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে নাবিলার সাথে রয়েছেন তারেক।

প্রথম একক গান প্রকাশের অনুভূতি জানিয়ে নাবিলা বলেন, আমার গানের ক্যারিয়ারের প্রথম মুক্তি পাওয়া একক গান এটি। স্বাভাবিকভাবেই আমি খুবই আনন্দিত বিষয়টিতে। একইসাথে কিছুটা এক্সাইটমেন্টও কাজ করছে শ্রোতারা কীভাবে গানটি গ্রহণ করেন সেই ভাবনাতে।

তিনি বলেন, চমৎকার কথার এই গানটি লেখা এবং সুর করার জন্য ধন্যবাদ জিসান খান শুভকে। ধন্যবাদ জানাচ্ছি গানটির সংগীত পরিচালক নাভিদ পারভেজের প্রতি। বিশেষ কৃতজ্ঞতা প্রযোজনা সংস্থা ডেডলাইন মিউজিকের প্রতি।

নাবিলা এখন পর্যন্ত বেশ কয়েকটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। সেগুলো এরইমধ্যে প্রকাশিতও হয়েছে। সর্বশেষ ‘বাংলা গানের যুবরাজ’ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের সাথে গাওয়া ‘প্রেমজল’ শিরোনামের দ্বৈত গানে কণ্ঠ দিয়েছিলেন। তারেক আনন্দের কথায় জুয়েল মোর্শেদের সুর-সংগীতে গানটি প্রকাশ পেয়েছিল সিডি চয়েজ থেকে।

ট্যাগ: চ্যানেল আইনাবিলামিউজিক ভিডিওসেরাকণ্ঠ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার

পরবর্তী

খালেদা জিয়াকে আইন অনুযায়ী সুবিধা দেয়া হচ্ছে: আইনমন্ত্রী

পরবর্তী
আইনমন্ত্রী খালেদা জিয়াকে সুবিধা দেয়ার বিষয়টি নিশ্চিত. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়াকে আইন অনুযায়ী সুবিধা দেয়া হচ্ছে: আইনমন্ত্রী

প্রিম্যাচিউরিটি রেটিনোপ্যাথি বিষয়ে জাতীয় কর্মশালা, ঢাকায় অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আরওপিজনিত শিশু অন্ধত্ব দেশের ক্রমবর্ধমান সমস্যা

সর্বশেষ

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬

স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT